মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উভয় পদেই কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রবেশনারি অফিসার
এই পদে আবেদন করতে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের এক বছরের প্রবেশনকাল থাকবে। এ সময়ে আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল শেষ করতে পারলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
এ পদে আবেদনের জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীকে সর্বোচ্চ ৩২ বছর বয়সী হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রবেশনারি অফিসার পদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন।
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন।
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।
কালের আলো/এসএ

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৩ অপরাহ্ণ