২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:১৩ অপরাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৮৩ শিশু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদফতর। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে প্রাণ গেছে এক হাজার ৮১ জনের।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন