পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:২৬ পূর্বাহ্ণ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০২ পয়েন্টে দাঁড়ায়।

এ সময় ডিএসইতে ১২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টির শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, বেক্সিমকো ফার্মা, এপেক্স স্পিনিং, এনভয় টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ১০ মিনিটে সূচক কিছুটা কমলেও পরবর্তী সময়ে আবার ঊর্ধ্বমুখী হয়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়ায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে ২৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন