ইলিশের সরবরাহ বাড়ছে, নিষেধাজ্ঞা পেছানোর দাবি

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৫ অপরাহ্ণ

ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হওয়ার কথা রয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় আরও ১৫ দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা।

জেলেদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে নদীতে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন মাছের সংকট থাকায় তারা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরতে পারেননি। এতে অনেক জেলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলেরা বলছেন, এ অবস্থায় নিষেধাজ্ঞা আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হলে তারা নদীতে মাছ ধরার সুযোগ পাবেন। এতে সাম্প্রতিক সময়ে মাছের সংকটে যে ক্ষতি হয়েছে, তার কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

তাদের দাবি, বর্তমানে নদীতে ইলিশের উপস্থিতি বাড়ছে। ফলে নিষেধাজ্ঞা শুরুর আগে আরও ১৫ দিন মাছ ধরার সুযোগ দেওয়া হলে জেলে ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।

তবে ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা কার্যকর করা হলে নদীতে মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন