নিম্নচাপ দুর্বল হওয়ায় জেলেদের সাগরযাত্রায় স্বস্তি

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২৫ অপরাহ্ণ

নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ায় সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে। ফলে জেলেদের গভীর সাগরে যাওয়ার বাধাও কেটে গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। বুধবার সকাল ৬টায় এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

লঘুচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে নিম্নচাপের প্রভাবে দুই দিন চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি ছিল। একই সঙ্গে সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল।

নিম্নচাপ দুর্বল হওয়ায় সেই বাধা কেটে গেছে। ফলে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে জেলেরা এখন গভীর সাগরে গিয়ে মাছ ধরতে পারবেন।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন