যৌথবাহিনীর নিরাপত্তায় রূপপুরে ইউরেনিয়ামবাহী তিন লরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী তিনটি লরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিকসহ শ্রমিক-কর্মকর্তারা ইউরেনিয়ামবাহী গাড়িবহরকে স্বাগত জানান।

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়াম নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে নিরাপত্তাবেষ্টিত বহরটি।

সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত ওই যৌথবাহিনীতে পুলিশ, স্পেশাল রেসপন্স ফোর্স (এসআরএফ), ডগ স্কোয়াড ও এপিবিএনের সদস্যরা ছিলেন। বহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞদের একটি দলও ছিল।

দীর্ঘ পথ অতিক্রম করে বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি লরি নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন