বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ১১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সার্বিক বিষয় শুনবেন। পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও অসুবিধার কথা শুনবেন প্রধানমন্ত্রী। প্রয়োজন হলে পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন