মহালয়া অশুভ চিন্তা দূর করে শুভবোধ জাগানোর সময়: দিনেশ ত্রিবেদী

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৩:০১ অপরাহ্ণ

মহালয়া ও দেবীপক্ষের সূচনালগ্নে মানুষের মন থেকে অশুভ চিন্তা দূর করে শুভবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত মহালয়ার বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

দিনেশ ত্রিবেদী বলেন, মহালয়া শুধু দেবীর আগমনের বার্তা নয়; এটি আত্মশুদ্ধি, নেতিবাচকতা দূর করা এবং বিশ্বশান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনার বিশেষ সময়।

এ সময় তিনি প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ঐতিহ্যবাহী তর্পণের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের আয়োজন এবং শিল্পীদের পরিবেশিত সংগীত ও চণ্ডীপাঠের প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় শৈশবে কলকাতায় মহালয়ার চণ্ডীপাঠ শোনার স্মৃতিও স্মরণ করেন তিনি।

দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন দিনেশ ত্রিবেদী।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন