স্বাধীন সাংবাদিকতার প্রতি তৌফিক ইমরোজ খালিদীর অঙ্গীকারের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকতা তাঁর কাছে কেবল পেশা ছিল না; বরং এটি ছিল দায়িত্ব ও বিশ্বাসের জায়গা।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, এই বিশ্বাসের কারণে তাঁকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই অস্থির ও কঠিন সময়ে যারা তাঁর পাশে ছিলেন, তাঁদের ভালোবাসা, সাহস ও সমর্থন পরিবার কখনো ভুলবে না।
তৌফিক ইমরোজ খালিদীর প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। ভারতের হাইকমিশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রথম সচিব (রাজনৈতিক, প্রেস ও তথ্য বিভাগ) গোকুল বিমল কালা।
এ ছাড়া শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, অভিনেতা তারিক আনাম খান এবং দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন।
শ্রদ্ধা নিবেদন করেন আগামীর সময়ের নির্বাহী সম্পাদক এহসানুল হক বাবু, চ্যানেল আই সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও শামসুর রহমান মোমেন, বিএফইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, কলাম লেখক চিররঞ্জন সরকার, গবেষক সালেক খোকন, এমআরডিআইয়ের হাসিবুর রহমান মুকুর, ইডাসের মৃত্যুঞ্জয় দাশ এবং বিবিসির সাংবাদিক কাদির কল্লোল।
এ ছাড়া অভিনেত্রী নিমা রহমান, সাংবাদিক শাহরিয়ার করিম, আশরাফ কায়সার, মোহাম্মদ আলী সিদ্দীকী, বায়জীদ খুরশীদ রিয়াজ, জুলহাজ নুর, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, অধ্যাপক সাদেকা হালিম, বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, সাংবাদিক গাজী নাসির উদ্দীন আহমেদ ও জুলহাস রিপন শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে আরও ছিলেন অভিনেতা ও নাট্যনির্দেশক মোহাম্মদ আলী হায়দার, সোহেল পারভেজ, রেজা ডিকেন, রাফে সাদনান আদেল ও মহাকাশ মিলন।
এ সময় প্রয়াতের সাবেক সহকর্মী মুনীরুল ইসলাম, নঈম তারিক, মাহমুদ জামান অভি, কাজী নাফিয়া রহমান, প্রকাশ বিশ্বাস, রুবি আহমেদ, রিয়াজুল বাশার, শাহরিয়ার, মহিউদ্দিন, মিন্টু চৌধুরী, রুবাইয়্যাৎ ও মুয়ীদসহ অনেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৬:০৮ অপরাহ্ণ