সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৩:৪৯ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিশ্বে চলমান হামলা-পাল্টা হামলা বন্ধ করে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শফিকুর রহমান বলেন, প্রতিনিয়ত হামলা ও পাল্টা হামলার কারণে বিশ্ব দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। এ ধরনের সহিংসতা কোনো সমাধান বয়ে আনে না; বরং নিরীহ মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

তিনি অবিলম্বে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি আলোচনার মাধ্যমে বিশ্বে টেকসই শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন