এসএসসি থেকে উচ্চতর যোগ্যতায় আনসার বাহিনীতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৮:০১ অপরাহ্ণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে মোট ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে একজন, স্টাফ ফটোগ্রাফার পদে একজন এবং ড্রাফটসম্যান পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদটি ১৩তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। স্টাফ ফটোগ্রাফার ও ড্রাফটসম্যান পদ দুটি ১৪তম গ্রেডের। এ দুই পদের বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া থানা বা উপজেলা প্রশিক্ষক পদে ৭৬ জন এবং উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদে ৯৩ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদ ১৫তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা।

একই গ্রেডে ভারী গাড়িচালক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেলও ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা।

১৬ থেকে ২০তম গ্রেডে নিয়োগ

১৬তম গ্রেডের প্রুফ রিডার পদে একজন, অফিস সহকারী পদে দুজন এবং ইলেকট্রিশিয়ান পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

১৭তম গ্রেডের বুট মেকার পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। ১৮তম গ্রেডের প্লাম্বার পদে নিয়োগ দেওয়া হবে দুজনকে। এ পদের বেতন স্কেল ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া ১৯তম গ্রেডের ব্যান্ডস ম্যান পদে ২২ জন এবং মহিলা ব্যান্ড পদে চারজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা।

২০তম গ্রেডের মালী পদে একজন, বাবুর্চি পদে দুজন এবং অফিস সহায়ক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

আবেদন ফি কত

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৯ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা। আর ১০ থেকে ১৬ নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ঠিকানায়: https://recruitment.bdansarerp.gov.bd/application-circulars

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন