ইরাকের পবিত্র নগরী নাজাফে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর পবিত্র মাজার ও ঐতিহাসিক মসজিদ জিয়ারত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার পর ইরাক সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটি সফর করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সফরের অংশ হিসেবে তিনি নাজাফ নগরীতে যান। সেখানে হযরত আলী (রা.)-এর পবিত্র মাজার ও ঐতিহাসিক মসজিদ জিয়ারত করেন।
কালের আলো/এএএন/এমএসআইপি

কুটনৈতিক প্রতিবেদক,কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ১:১৯ অপরাহ্ণ