কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ বেড়েছে
মার্কিন হামলায় আক্রান্ত ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এশিয়া ও ইউরোপের বেশির ভাগ দেশে জ্বালানি পরিবহন বন্ধ। যার কারণে কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ বেড়েছে। সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় বাড়ছে। বাংলাদেশে তৈরি পোশাক খাতে গড়ে উৎপাদন সক্ষমতা কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। অন্যদিকে পোলট্রি খাত ক্রমবর্ধমান খাদ্যের দাম এবং উচ্চ করের বোঝা এই খাতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। গত পাঁচ বছরে উৎপাদন খরচ প্রায় ৯০ শতাংশ বেড়েছে। নতুন করে আরও বড়েছে উৎপাদন খরচ।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ১১ জুন বিএনপি সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করা হবে। শিল্প খাতের উদ্যোক্তাদের দাবি, পারস্য উপসাগরে নৌযান চলাচল বন্ধ হওয়ায় অর্থনৈতিক প্রেক্ষাপট এখন বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। তাই শিল্প খাতের উদ্যোক্তারা আসন্ন বাজেটে উৎপাদন খরচ কমানো, করব্যবস্থা সহজীকরণ এবং স্বল্প সুদে অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে সরকারকে অনুরোধ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে প্রথম পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ব্যাবসায়িক নেতারা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান জানান। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ কোটি টাকার একটি বড় বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। যা চলতি অর্থবছরের তুলনায় ১২.৫ শতাংশ বেশি। পোলট্র্রি খাতের গভীর সংকটের কথা উল্লেখ করে নেতারা বলেন, ‘পোলট্র্রি শিল্প বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। ক্রমবর্ধমান খাদ্যের দাম এবং উচ্চ করের বোঝা এই খাতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। গত পাঁচ বছরে উৎপাদন খরচ প্রায় ৯০ শতাংশ বেড়েছে। নতুন করে আরও বেড়েছে উৎপাদন খরচ’।
শিল্প খাত টিকিয়ে রাখতে অর্থায়ন ও রপ্তানি সহায়তা দাবি করেন শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে মূলধনী বিনিয়োগের ঋণের মেয়াদ মাত্র ৫-৬ বছর। যা প্রতিযোগী দেশগুলোর (১২-১৫ বছর) তুলনায় অনেক কম। উচ্চ সুদের হার এবং স্বল্পমেয়াদি ঋণের কারণে ব্যবসা পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং এসএমই খাতের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজের সুপারিশ করতে হবে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গত সোমবার এক বৈঠকে বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে ক্রেতার আস্থা ফিরেছে, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার পুনরায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলো জ্বালানি নিরাপত্তায় এগিয়ে থাকার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে বাংলাদেশের পোশাকশিল্প এক নাজুক পরিস্থিতিতে পড়েছে।’
কালের আলো/এম/এএইচ


আপনার মতামত লিখুন
Array