খুঁজুন
                               
, ,
           

কার মাথাব্যাথার কারণ বিসিবি পরিচালক মাহবুব আনাম?

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
কার মাথাব্যাথার কারণ বিসিবি পরিচালক মাহবুব আনাম?

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

অক্টোবরকে ডেডলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের মুখে মুখে ঘুরছে বর্তমান পরিচালক মাহবুব আনামের নাম। বিসিবির সভাপতি পদে টিকতে না পারা ফারুক আহমেদও লড়বেন এই পদটিতে। পদ হারানোর আগে থেকে এখন অবধি ঘুরিয়ে ফিরিয়ে মাহবুব আনামকেই দোষারোপ করেছেন তিনি। বিরক্ত মাহবুব আনাম একবার প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবি বস’র মানসিক সুস্থতা নিয়ে।

বিসিবি সভাপতি পদে তিনি ভোট করবেন এমন কথা কখনও বলেননি ৭০ দশকের মাঝামাঝি থেকে আশির দশকের মাঝামাঝি মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলা মাহবুব আনাম। বোর্ড ব্যবস্থাপনায়ও দীর্ঘ দিন ধরে তিনি জড়িত। দক্ষ ও কৌশলী এই সংগঠক প্রায় দুই যুগেরও বেশি সময় যাবত রয়েছেন বিসিবির দায়িত্বে। তাকেই এখন বিসিবি নির্বাচনে ‘বড় ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে কারও কারও মাথাব্যাথার কারণও হয়ে উঠেছেন তিনি।

জানা যায়, মাহবুবু আনাম ও তাঁর স্ত্রী জাকিয়া আনাম ২০১৬ সালের মে মাসে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র এনটিগুয়া এন্ড বারবুডার নাগরিকত্ব পান। তারা নিজেরাই ওই বছরই বাংলাদেশ সরকারকে এই বিষয়টি ডিক্লেয়ার করেন। বৈধভাবেই তারা বিদেশে পাসপোর্ট নিয়েছেন। কিন্তু পুরনো স্বীকৃত একটি বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে নতুন করে সামনে এনে জলঘোলা করার তৎপরতা শুরু হয়েছে বলে তাঁর ঘনিষ্ঠরা অভিযোগ করেছেন। তাদের মতে, তৎপরতায় সম্পৃক্ত অনেকেই সম্ভবত ভুলে গেছেন ২০২২ সালের আগে বাংলাদেশের একজন নাগরিকের বিদেশি আয় ডিক্লেয়ার করার কোন আইন ছিল না।

একই সূত্র জানায়, ১৯৯০ সাল থেকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এক্সপো লংকা পরিচালনা করেন মাহবুব আনাম। এটি চেইন বিজনেস হওয়ায় তিনি বৈধভাবে ফরেন রেমিট্যান্স আয় করেন। তিনি কনসালটেন্সী করেন এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা করেন। তাঁর ডিভিডেন্ড কমিশন ছিল। তাঁর ছেলেও বিদেশে চাকরি করেন। তিনি বৈধভাবেই বিদেশে টাকা পাঠিয়েছেন। এখানে মানি লন্ডারিং’র বিষয়টি অবান্তর। এছাড়া তিনি আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসা নট রিকোয়ার্ড নিয়েছেন।

সূত্র মতে, বিসিবি নির্বাচনে এখনও প্রার্থীতার বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেননি মাহবুব আনাম। কিন্তু তার আগেই তাকে নিয়ে খিস্তিখেউড় শুরু হয়েছে। নিজেদের স্বার্থহানির শঙ্কায় অনেকেই তাকে সরাসরি প্রতিপক্ষ মনে করছেন। ৯ বছর আগের মীমাংসিত বিষয়, যা তিনি নিজেই সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সেই ইস্যুতে কূটকৌশল থিওরির মাধ্যমে তাকে ভোট থেকে দূরে রাখার বন্দোবস্ত করা হচ্ছে কীনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিকেট অন্তঃপ্রাণ এই সংগঠককে পদ থেকে ছিটকে পড়া স্বেচ্ছাচারীরা কেন পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ছেন সেটিও পরিস্কার সবার কাছেই।

কালের আলো/এমএসএএকে/এসআইপি

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপে জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় গোদাগাড়ী থানা দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/আরডি/এমডিএইচ