খুঁজুন
                               
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক বৃহত্তম রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক বৃহত্তম রণতরী

মধ্যপ্রাচ্যে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক বৃহত্তম রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। ইরানের সামরিক কর্মসূচি এবং সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে ওয়াশিংটন যখন চাপ বাড়াচ্ছে, তখন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বুধবার অল্প সময়ের জন্য মরক্কোর আটলান্টিক উপকূলের কাছে নিজের অবস্থান জানান দেয়।

তবে এখন পর্যন্ত জিব্রাল্টার প্রণালী পেরিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করতে দেখা যায়নি রণতরীটিকে। বরং জাহাজটির সঙ্গে যুক্ত একটি বিমান বৃহস্পতিবার আবার আটলান্টিকের দিকে ফিরে যেতে দেখা গেছে।

মঙ্গলবার মার্কিন ও ইরানি কর্মকর্তারা সুইজারল্যান্ডে দ্বিতীয় দফায় বৈঠক করেন, যেখানে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘সম্ভবত, আগামী ১০ দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাবে, নাকি সামরিক পদক্ষেপ নেবে।’

সোমবার বিবিসি ভেরিফাই ইরান থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে ওমান উপকূলের কাছে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে শনাক্ত করে।

মার্কিন নৌবাহিনীর ১১টি বিমানবাহী রণতরীর মধ্যে দুটি এই অঞ্চলে পৌঁছানো মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রমাণকে আরও জোরদার করছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ময়মনসিংহে। এটি মৃদু ভূমিকম্প বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের ভালুকার আমতলীতে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু কম্পন হয়েছে। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত।

এর আগে গত ১৯ মে হবিগঞ্জে ৩.৩ রিখটার স্কেলের মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

প্রসঙ্গত, সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা স্পষ্ট বুঝতে পারেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’ : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’ : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে হাট পরিদর্শনের সময় যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে ব্যবস্থাপনার উন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পশুর মোট মূল্যের ৫ শতাংশ হারে হাসিল নির্ধারণ এবং রশিদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেন স্বচ্ছ রাখতে মানি রশিদ ও টাকার রশিদও পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে সাময়িক সমস্যা তৈরি হলে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশন ও মাটি সমতল করার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করবে। কোথাও কাদা বা দুর্ভোগ তৈরি হলে ইট, বালু ও সুরকি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

হাট ব্যবস্থাপনায় সার্বক্ষণিক মনিটরিং, কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করছে।

তিনি ক্রেতা-বিক্রেতা সবাইকে হাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূবে।

কালের আলো/আরডি/এমডিএইচ