খুঁজুন
                               
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

Oplus_131072

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ ও বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল ২১ মে সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

কালের আলো/এসএকে

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হস্তান্তর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই ঈদ বোনাসের চেক তুলে দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ছুটির দিনেও এক ব্যতিক্রমী আমেজে গুলশানের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেল বেলা নিজের বাসভবনে আসরের নামাজ শেষ করে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। এটি ছিল সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের একটি অনুষ্ঠান।’

মূলত ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে বুঝিয়ে দিতেই এ আয়োজন। অনুষ্ঠানে উপহারের চেক হস্তান্তরের সময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই ঈদ বোনাসের চেক গ্রহণ করেন তারা।

এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল। ঈদুল ফিতরের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ঈদুল আজহাতেও পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে আজ একইভাবে মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী।

কালের আলো/আরডি/এমডিএইচ

পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি আরব গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি আরব গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২২ মে) সস্ত্রীক তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এবার সৌদি আরব সফর করছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/এম/এএইচ

ছুটির দিনে হেঁটে বিএনপির কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
ছুটির দিনে হেঁটে বিএনপির কার্যালয়ে তারেক রহমান

Oplus_131072

সরকারি ছুটির দিনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে হেঁটে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।

জানা গেছে, এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তারেক রহমান। সেদিনের মতো এবারও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

কালের আলো/এসএকে