লক্ষ্মীপুরে নিহত মা ও তিন মেয়ের জানাজায় মানুষের ঢল
শুক্রবার ২৬(জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ নিয়ে স্বজনরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশে রওয়ানা দেন।
জানাজায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির কামাল উদ্দিন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া শাহিনুর বেগম ছেলে জুনাইদ ইসলাম সিফাত, তার নানা দাদন মিয়া, মামা ছানা উল্লাহ ও চাচা জামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারা ঘটনা শুনে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রায়পুরে আসেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘চারজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমটি গঠন করা হয়েছে। গুরুত্বের সহকারে ঘটনাটি তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। নিহতদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।’
এর আগে বৃহস্পতিবার সকালে রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকা ভাড়া বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন অন্তর মজুমদার নামের এক যুবক। পরে গণপিটুনিতে তিনিও মারা যান।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array