খুঁজুন
                               
, ,
           

কোমলমতিদের সঙ্গে বিমান বাহিনী প্রধানের অন্যরকম একদিন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ
কোমলমতিদের সঙ্গে বিমান বাহিনী প্রধানের অন্যরকম একদিন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

কলেজের আঙিনায় নতুন পাঠ্য বইয়ের ঘ্রাণ। আহ কী সুন্দর! বছরের প্রথম দিন সব শিশুর হাতে নতুন বই। শিক্ষার্থী থেকে অভিভাবক সবার চোখে-মুখে খুশির ঝিলিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ যেন এক নীরব শিক্ষা বিপ্লব। নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথিরাও।

মাতোয়ারা মনে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বই উৎসবে শামিল হয়ে ঝকঝকে চার রঙা নতুন বই নিয়ে তিনি তুলে দিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের হাতে। বিমান বাহিনী প্রধানের হাত থেকে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পরম আনন্দে বই বুকে জড়িয়ে পথ ধরেছে বাড়ির।

বুধবার (০১ জানুয়ারি) সকালে বগুড়ার বিএএফ শাহীন কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এমন দৃশ্যপ্রবাহের অবতারণা হয়। স্থানীয় বারপুরে অবস্থিত কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত বই উৎসবে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, ছবি তোলার পাশাপাশি তাদের হৃদয়-মস্তিষ্কে সুনাগরিক হিসেবে গড়ে উঠার প্রেরণার বার্তা গেঁথে দেন।

সুশৃঙ্খলভাবে নতুন বই হাতে নিয়ে অভিভাবকদের সঙ্গে হাসিমুখে বাড়ির পথ ধরে শিক্ষার্থীরা। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে দেখা যায়, একসেট বই হাতে নিয়েই সঙ্গে আসা বাবা-মায়ের দিকে ভোঁ দৌড় দিচ্ছেন শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থীকে দেখা গেছে পরম যত্নে নতুন বই বুকে চেপে রাখতে। কেউ কেউ নতুন বই হাতে নিয়ে ছবি তুলেছে। যেন আনন্দের ভেলায় ভাসছে এসব শিক্ষার্থীরা।

বগুড়ার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা কালের আলোকে বলেন, ‘নতুন বই পেয়েছি, খুব ভালো লাগছে। নতুন বই পাওয়ার মজাই আলাদা। মনে হচ্ছে আজই বাড়িতে গিয়ে সব বই পড়ে ফেলি।’

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজের বক্তব্যে নবনির্মিত এই প্রতিষ্ঠানের আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদেরকে দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও নিবেদিতপ্রাণ হয়ে এই শিক্ষাঙ্গনকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে রূপান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি স্থানীয় এলাকাবাসীকে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানেরও আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে বিমান বাহিনী প্রধান কলেজে এসে পৌঁছালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, প্রকল্প পরিচালক ও কলেজ অধ্যক্ষ তাঁকে স্বাগত জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বগুড়ার বিএএফ শাহীন কলেজের অবকাঠামো নির্মাণ করা হয়। কলেজটিতে আধুনিক সুবিধাদিসহ শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ হাজার ৯০০ শিক্ষার্থী মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

নবনির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠান দেশের নিরক্ষরতা দূরীকরণ, দারিদ্র-বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন তথা দেশের টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদী উচ্চারণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথিরাও।

কালের আলো/এসআর/এএ

দাবি আদায়ে বৃষ্টি উপেক্ষায় ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
দাবি আদায়ে বৃষ্টি উপেক্ষায় ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনসহ প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়াসহ সাত দফা দাবি আদায়ে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।

মিছিলে অংশ নেওয়া গ্রাহকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল, এস আলমসহ ব্যাংক লুটেরাদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ফ্যাসিস্ট আমলে বন্দুকের নলের মুখে কেড়ে নেওয়া মালিকানা ফিরিয়ে দেওয়া, বিশেষ টাস্কফোর্স গঠন করে পাচার হওয়া অর্থ ফেরত এনে ইসলামী ব্যাংকের দায় মেটানো ও ইসলামী ব্যাংকে গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে ব্যাংকখাতে অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

এছাড়া, পূর্বঘোষিত সাত দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে এই বৈরী আবহাওয়া অতিক্রম করতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝোড়ো আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নৌযান ও যাত্রীসাধারণের নিরাপত্তার স্বার্থে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে অনুরোধ করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার সকালের দিকে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাদ্যম আইআরআইবি।

আইআরজিসি’র বিবৃতির বরাত দিয়ে আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতেই পরিচালনা করা হয়েছে এই হামলা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের প্রথম পর্যায় হিসেবে আইআরজিসির নৌ এবং অ্যারোস্পেস বাহিনীর যোদ্ধারা কুয়েতের আরিফান এবং আল আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর এবং শেখ ইসা ঘাঁটিতে একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশন পরিচালনা করেছে। ইরানজুড়ে শত্রুপক্ষের হামলার মাত্র কয়েক ঘণ্টা পরেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

আরও বলা হয়েছে, “যদি শত্রুপক্ষ ফের এমন আগ্রাসন চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটিগুলোতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।”

উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে গত ৫ জুলাই শনিবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছিল আইএরজিসি। সেই হামলার পর মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালি এলাকায় ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছিল সেন্টকোম।

মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে অল্প সময়ের মধ্যেই কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা করেছিল আইআরজিসি।

এই হামলা এবং পাল্টা হামলার মধ্যেই গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রাম্প ঘোষণা দেন— ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ এবং বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির পরেই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা করে সেন্টকোম।

আইআরজিসির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সেন্টকোমোর হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত-বাহরাইনে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি