খুঁজুন
                               
, ,
           

ঈদের দিনেও ‘রুটিন ওয়ার্কে’ সেনাবাহিনী, ছড়িয়েছে প্রীতি ও ভালোবাসার পরাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৯:২৯ পূর্বাহ্ণ
ঈদের দিনেও ‘রুটিন ওয়ার্কে’ সেনাবাহিনী, ছড়িয়েছে প্রীতি ও ভালোবাসার পরাগ

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

আনন্দ আর খুশির পরিবর্তে বিষাদময় এক দিন। ভীষণ অন্য রকম এক ঈদ। একদিকে করোনার ভয়াল সংক্রমণ অন্যদিকে মহাঘূর্ণিঝড় আম্পানে সব হারানোর ক্ষত।

আনন্দের বদলে বেদনা, উৎসবের পরিবর্তে রীতিমতো টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ দেশ।

‘বিবর্ণ’ ঈদের জামাত শেষে কোলাকুলি, করমর্দন না করার কাজে তদারকি, পথচারীদের সামাজিক দূরত্ব নিশ্চিত, যানবাহনে তল্লাশি, গরিব ও দুস্থ মানুষের আহারের বন্দোবস্ত, বিনামূল্যে চিকিৎসা সেবা, লন্ডভন্ড উপকূলের বাসিন্দাদের ঘরদোর মেরামতের কাজ- সবকিছুই সমান তালেই সামলেছেন।

অভাবী ও অসহায় মানুষের চোখের কোণে সামান্য হলেও হাসির ঝিলিক দিতেই অন্য দিনগুলোর মতোই তাদের পাশে থেকেছেন। সহমর্মিতা ও হৃদ্যতার আলো বিলিয়েছেন।

নিজেদের পরিবার ছেড়ে রাজধানী থেকে শুরু করে তৃণমূলের নিভৃত পল্লীতেও ছুটেছেন; ছড়িয়েছেন প্রীতি ও ভালোবাসার পরাগ।

‘ঘরবন্দি’ এবারের ঈদে সোমবার (২৫ মে) সকাল থেকে মধ্যরাত করোনাকালের এমন রুটিন ওয়ার্কেই নিজেদের ব্যস্ত রেখেছেন দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

দেশের ঘোর দু:সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলায় জেলায় চষে বেড়িয়ে সহমর্মিতা ও মানবতার মাধ্যমেই প্রতিটি প্রান্তেই মলিন চেহারায় ফুটিয়েছেন অনাবিল আনন্দের আবহ। ত্যাগের মহিমায় ভাস্বর করেছেন নিজেদের।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সব সময়ই বল এসেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনার বিরুদ্ধে যুদ্ধে ‘টিম স্পিরিট’ নিয়েই লড়াই চালিয়ে যাবে সেনা সদস্যরা।

ঈদের শুভেচ্ছাতেও বলেছেন, ‘করোনাভাইরাস এর বিরুদ্ধে যুদ্ধে আসুন আমরা সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকতে সহায়তা করি।’

নিজের ঈদের দিনটিও সার্বক্ষণিক দুর্গত মানুষের খোঁজ খবর নিয়েছেন সেনাপ্রধান। আবার গরিব ও অসহায় মানুষের উনুনে আগুন জ্বালাতে সহায়তার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন সংশ্লিষ্টদের।

ঈদের দিনেও আত্নত্যাগের অনুশীলনে দেশবাসীকে সুরক্ষা আর উপকূল অঞ্চলের ভাগ্যবিড়ম্বিতদের সহযোগিতার হাত বাড়ানোর দায়িত্বে অনড় থেকে মানুষে মানুষে কল্যাণের বার্তাই বিলিয়ে দিতে নিজ বাহিনীর দায়িত্বশীল সদস্যদের সৎনিষ্ঠ চেতনাবোধকেই পুনরায় প্রজ্বলিত করেছেন জেনারেল আজিজ আহমেদ।

ঈদের দিনেও সামাজিক দূরত্ব নিশ্চিত
দেশের লাখো মানুষের ‘আমিন’ ধ্বনিতে প্রতি ঈদেই মুখরিত হতো যে জাতীয় ঈদগাহ, এবার প্রথম বারেরর মতোই বন্ধ রইলো তাঁর দরজা। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় রাজধানীর এ ময়দানে হয়নি দেশের প্রধান ঈদ জামাত।

তবে মসজিদে মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতের আগে-পরে রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঠিকই অন্য দিনের মতোই কাজ চালিয়ে গেছে সেনা সদস্যরা।

একই রকম চিত্র ছিল বন্দর নগরী চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায়। নিজেরা মাইকিং করে নামাজে আসা মুসল্লি ও সাধারণ মানুষকে সচেতন করেছেন।

ঈদের নামাজ পড়তে আসা এবং শেষে বাড়ি ফেরা মুসল্লিরা যাতে কোনো রকম করমর্দন কিংবা কোলাকুলি না করে সেটি তদারকি করতে সকাল থেকেই বিভিন্ন জেলায় টহল তৎপরতা চালিয়েছে সেনাবাহিনীর একাধিক টিম।

যানবাহনে থাকা চালক বা যাত্রীদের মাস্ক পরতে বাধ্য করেছেন। শারীরিক দূরত্ব নিশ্চিত করেই ঈদ আনন্দ উপভোগে নিজেদের ব্যস্ত রেখেছেন।

বাড়ি বাড়ি ত্রাণ তৎপরতা
উপকূলীয় জেলা বরিশালেও রীতিমতো তান্ডব দেখিয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় আম্পান। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক। বিষাদের ঈদে অনেকের ঘরে জ্বলেনি চুলো। সেই দিকেও ঈদের দিনে নিজেদের দৃষ্টি দিয়েছেন সেনা সদস্যরা।

সড়কবিহীন গ্রামে উপড়ে পড়া কলাগাছের ফাঁকে হেঁটেই কাঁধে খাবারের বস্তা নিয়ে বাড়ি বাড়ি ‘উপহার’ যেমন দিয়ে এসেছেন তেমনি কোথাও বাড়ির সামনে কোমর সমান পানিতে ডুবে অসহায় ও দু:খী মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন নিজেদের রেশনের একাংশের টাকায় বন্দোবস্ত করা খাবার।

রাজধানীর নিম্ন আয়ের মানুষজনও একইভাবে পেয়েছেন এ মানবিক সহযোগিতা। ‘দুর্গতদের পাশে সর্বদা সেনাবাহিনী’ স্লোগানে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগেও দুই বেলা আহার জোগানো, চ্যালেঞ্জের মুখে থাকা মানুষজনের হাতে নিত্যপণ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

সবমিলিয়ে গরিব ও অসহায়রা সেনাদের সহায়তায় সাধ্যমতো ভালো রান্না করে সন্তানের মুখে তুলে দিতে পেরেছেন তৃপ্তির খাবার। আবার পটুয়াখালীতে বিনামূল্যে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা।

কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পরিচালনায় ও এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে রোববার (২৪ মে) দ্বিতীয় দিনের মতো ঈদ বাজারের মাধ্যমে ৫’শ অসহায় মানুষকে খাবার ও নতুন কাপড় দেওয়া হয়েছে।

পঞ্চগড়ে বিভিন্ন রকম সচেতনতামুলক কাজের পাশাপাশি ঈদের দিনেও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিনেও অসহায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনা সদস্যরা।

দুপুরে জেলা শহরের রামের ডাংগা ও পুরাতন ক্যাম্প এলাকায় শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেন সেনা সদস্যরা। এ উপহারের প্যাকেটে ছিল- চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্য পণ্য। ঈদের দিনে সেনাবাহিনীর এমন উপহার পেয়ে খুশি স্থানীয় গরিব ও দুস্থরা।

মাথায় টিন বহনে সেনারা নিজেরাই
করোনায় এমনিতেই বিবর্ণ ঈদ। এরই মধ্যেই আম্পানের ভয়ঙ্কর থাবা উপকূলবাসীর জন্য ঈদকে পরিণত করেছে বিষাদে। নেই নতুন পোশাক বা ঈদের খাবার। খুলনার কয়রা এলাকায় তো পানির ভেতর ঈদের নামাজ আদায় হয়েছে।

ঘর বাড়ি জমি টিকিয়ে রাখতে ঈদের দিনেও চালানো হয়েছে বাঁধ রক্ষার কাজ। অনেকের ঘরে ছিল না সেমাই কেনার টাকা।

সেখানে নতুন পোশাক কেনার চিন্তাও যেন এক রকম বিলাসিতাই। ঠিক সেই সময়েই তাদের মাঝে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়েছেন সেনা সদস্যরা।

উপকূলের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরদোর মেরামতে নিজেরাই কাঁধে করে টিন বহন করে ছুটেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনসহ বিভিন্ন ডিভিশন নিজেদের উদ্যোগেই বাঁশ ও নতুন টিন কিনে হাতে হাতে নির্মাণ করে দিয়েছেন ঘর।

কালের আলো/আরআই/এমএএএমকে

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি