খুঁজুন
                               
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

কৃষকদের স্বচ্ছল ও আত্মনির্ভরশীল করবে ‘কৃষক কার্ড’

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
কৃষকদের স্বচ্ছল ও আত্মনির্ভরশীল করবে ‘কৃষক কার্ড’

দেশের কৃষকদের স্বচ্ছল ও আত্মনির্ভরশীল করতে কৃষক কার্ড চালু করলো সরকার। ভোটের চিহ্ন মুছে যাওয়ার আগেই সরকার গঠনের দু’মাসের মধ্যেই অন্যতম প্রধান এই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নানা রঙের পোশাক পরে এসেছিলেন কৃষক-কৃষানিরা। সবার মাথায় ছিল ‘মাথাল’। গলায় জড়িয়েছিলেন ‘গামছা’। কৃষি উপকরণের অপরিহার্য দু’অঙ্গ শরীরে ধারণ করেই নববর্ষের দিনে প্রধানমন্ত্রীর সংস্পর্শে আসার বিরল সুযোগের পাশাপাশি সরকারপ্রধানের হাত থেকেই পেয়েছেন সম্মান, স্বীকৃতি ও মর্যাদার প্রতীক ‘কৃষক কার্ড’। যারপরেনাই খুশি তাঁরা।

উচ্ছ্বাস প্রকাশ করে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের সুরুজ গ্রামের কৃষাণী নাসিমা খানম সুমনা জানান, বছরের পর বছর তিনি কৃষির সঙ্গে যুক্ত। অথচ কখনও কোনো সুযোগ সুবিধা পাননি। আনন্দিত নাসিমা খানম সুমনা বলেন, ‘বিএনপির সরকার আমাদের স্বার্থে কাজ করবে, এটা শুরুতেই ধারনা ছিলো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড পাবো তা কখনও কল্পনাও করিনি। আজকে আমাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে।’ টাঙ্গাইলের প্রথম কৃষক হিসেবে কৃষক কার্ড পান সদর উপজেলার বড়রিয়া গ্রামের মোহাম্মদ আবু কায়সার। প্রধানমন্ত্রীর হাত থেকে প্রথম কৃষক কার্ড পাওয়া মোহাম্মদ আবু কায়সার বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। কৃষক কার্ড দিয়ে সব সুযোগ-সুবিধা পাব। এখন আমরা এদেশের একজন গর্বিত কৃষক। কৃষক কার্ড পেয়ে আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে, এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।’ বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আজকে এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারো আমি বাংলাদেশের সকল শ্রেণি-পেশা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আবারো দেশ গঠনের আমন্ত্রণ জানাচ্ছি।’ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি সুলতান সালাউদ্দিন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, কৃষি সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তোলা, সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি ১০টি সুবিধা পৌঁছে দিতে, যেই ১০টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে।’ সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘আমি, আপনি আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে, যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত। সরাসরিভাবে এখনো সম্পর্কিত আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশের আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, ৪ কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি।’

৫ জন কিষাণ-কিষাণির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রসিকতা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করা মাত্রই টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা করে পৌঁছে যায়। এর মধ্য দিয়ে নির্বাচনি প্রতিশ্রুতির কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করেন সরকারপ্রধান। আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কার্ড পৌঁছিয়ে দেবে বলে জানান তিনি। ৫ জন কিষাণ-কিষাণির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘এই যে গাছের চারা দিচ্ছি, তা বড় হলে ফল কিন্তু আমার জন্য পাঠাবেন।’

আগামী ৫ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষককে সেচ সুবিধার আওতায় এনেছিলেন জানিয়ে দলটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়ে গেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘সমগ্র বাংলাদেশে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমাদের লক্ষ্য রয়েছে- আমরা আগামী ৫ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব। এর মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- কৃষকের সেচের জন্য যে পানির কষ্ট, তাদের যে ভুগতে হয়, আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষাণি বোনদের কাছে আমরা সেচের পানি পৌঁছে দিতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম এক বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পন্ন হয়েছিল এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম ১৯৭৪ সালে দেশের মানুষ না খেয়ে অসংখ্য মারা গেছিল দুর্ভিক্ষে… সেই বাংলাদেশে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুধুমাত্র খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশি খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকার চেষ্টা করেছে কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেমন দাঁড়াব, একই সাথে আমরা আমাদের দেশের কৃষাণিবোনসহ আমাদের দেশের যে নারী সমাজ আছে.. এই নারীরা দেশের অর্ধেক জনসংখ্যা, এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি- তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

বিএনপি সরকার জনগণের সরকার
বিএনপি সরকার জনগণের সরকার মন্তব্য করে সরকারপ্রধান তারেক বলেন, ‘এই সরকার—দেশের মা-বোনদের কথা বলুন, মসজিদের ইমাম-খতিব সাহেবসহ অন্যান্য ধর্মীয় গুরু যারা আছেন, তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, দল-শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন; আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই; যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষ হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে… নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই। নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই- এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে। এই দেশের মানুষ এই দেশের সন্তানেরা এদেশেই বড় হচ্ছে,স্বাচ্ছন্দে বড় হচ্ছে, খেয়ে পড়ে, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই।’

পহেলা বৈশাখটি আসলে কৃষকদের সাথে সম্পর্কিত
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই যে পহেলা বৈশাখ আজকের এই অনুষ্ঠানটি, পহেলা বৈশাখ কীভাবে আসল, নিশ্চয়ই অনেকেরই আপনাদের ধারণা আছে। যদিও বর্তমানে এটি একটি সামাজিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। কিন্তু পহেলা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত।’ তিনি বলেন, ‘কৃষকদের জন্য ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।’ কৃষি পণ্য বাজারজাতকরণ ও কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলসহ বাংলাদেশের যেসব অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যখন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কৃষাণি বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কীভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল ফল কারখানা আছে, সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, তার ব্যবস্থা নিতে হবে।’

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, ‘খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করেছিল, তখনকার বিরোধী দল বলেছিল— বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান যারা বিরোধী দলে বসছে, এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত, এদের ভেতরেও আসর করে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদে সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি সনদে সই করেছিল। কাজেই যে জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন আমরা বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি (কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড) বাস্তবায়নে যারা বাধা দেবে, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, যেখানে উপনির্বাচন হয়েছে সেখানের মানুষ শান্তিতে আছে, পরিস্থিতি ঠান্ডা; কিন্তু পরিস্থিতি গরম বায়তুল মোকাররমে। যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, সেটা জনগণের অজানা নয়।

কালের আলো/এম/এএইচ

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ময়মনসিংহে। এটি মৃদু ভূমিকম্প বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের ভালুকার আমতলীতে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু কম্পন হয়েছে। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত।

এর আগে গত ১৯ মে হবিগঞ্জে ৩.৩ রিখটার স্কেলের মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

প্রসঙ্গত, সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা স্পষ্ট বুঝতে পারেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’ : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’ : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে হাট পরিদর্শনের সময় যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে ব্যবস্থাপনার উন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পশুর মোট মূল্যের ৫ শতাংশ হারে হাসিল নির্ধারণ এবং রশিদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেন স্বচ্ছ রাখতে মানি রশিদ ও টাকার রশিদও পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে সাময়িক সমস্যা তৈরি হলে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশন ও মাটি সমতল করার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করবে। কোথাও কাদা বা দুর্ভোগ তৈরি হলে ইট, বালু ও সুরকি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

হাট ব্যবস্থাপনায় সার্বক্ষণিক মনিটরিং, কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করছে।

তিনি ক্রেতা-বিক্রেতা সবাইকে হাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূবে।

কালের আলো/আরডি/এমডিএইচ