খুঁজুন
                               
, ,
           

ছেলের অসুস্থতায় মাকে নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ছেলের অসুস্থতায় মাকে নিয়ে যা বললেন পরীমনি

দুই সন্তান নিয়ে দারুণভাবে কেটে যাচ্ছে পরীমনির দিন। সেই স্মৃতি মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন নায়িকা। এবার ছেলের অসুস্থতার কথা জানিয়ে নিজের মায়ের স্মৃতিচারণ করলেন এই অভিনেত্রী।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।

পরীর বয়স যখন মাত্র তিন বছর, তখন তার মা মারা যান। আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার মা সালমা সুলতানা। সে সময় মা-হারা পরীমনিকে বাবা মনিরুল ইসলাম রেখে আসেন তার নানাবাড়ি পিরোজপুরে। সেখানে নানা শামসুল হক গাজীর তত্ত্বাবধানে ছোটবেলা কাটে অভিনেত্রীর। ২০১১ সালে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ (সম্মান) পড়াকালীন তিনি চলে আসেন ঢাকায়। নাচ শিখতে শুরু করেন বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা)।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটির মাধ্যমে পরীর চলচ্চিত্রে অভিষেক হয়। সে সময় একসঙ্গে দুই ডজনের মতো সিনেমায় চুক্তি করে সাড়া ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী।

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে গিয়ে পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয়। এরপর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। যদিও পরে রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।

শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এতদিন তাদের সন্তান পুণ্যকে নিয়েই একটি স্বপ্নের জগৎ তৈরি করে রেখেছিলেন পরী। তবে এবার তার ঘরে আসে ‘কন্যা’ প্রিয়মও। তাদের নিয়েই কেটে যাচ্ছে পরীর প্রজাপতির সংসার।

কালের আলো/এম/এএইচ

আসামের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
আসামের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলেন সালমান খান

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান। মুম্বাইতে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করলেও আসামের স্থানীয় ফ্যান ক্লাবের মাধ্যমে বন্যাদুর্গত এলাকাগুলোতে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিচ্ছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম মিড-ডে-র প্রতিবেদন অনুযায়ী, সালমান খান তার দাতব্য সংস্থা ‘বীইং হিউম্যান’-এর মাধ্যমে ‘সালমান খান ফ্যান ক্লাব আসাম’-এর সাথে সমন্বয় করে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য তিন পর্বের একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে তাঁর সংস্থা।

অন্যদিকে, আসামের সাম্প্রতিক এই চরম বিপদে সাধারণ মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। গত ২৫ জুলাই তিনি একটি বিশেষ লাইভ ইনস্টাগ্রাম চ্যারিটি কনসার্টের আয়োজন করেন। এই কনসার্টে পাপনের সাথে যোগ দেন জনপ্রিয় সুরকার ও গায়ক বিশাল দাদলানি, দিব্যা কুমার এবং নীলতপল বোরা। কনসার্টটি থেকে সংগৃহীত অর্থ ও সহায়তার মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

কালের আলো/এসএ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক-স্বর্ণালংকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক-স্বর্ণালংকার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একই সঙ্গে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুর বিভাগ কর্তৃক সর্বোচ্চ ১২২ জন এবং মতিঝিল বিভাগ কর্তৃক ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন এবং ২টি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া অভিযানকালে অপহৃত একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এসএকে

সারাদেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
সারাদেশে বৃষ্টির আভাস

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (০১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (০২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালের আলো/এসএকে