খুঁজুন
                               
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ়, ১৪৩৩
           

সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি

কালের আলো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি

প্রত্যাহার করা সিলেটের আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এ দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেছেন, সিলেটের ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত তিনদিন আগে তিনি মাজারে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। এর আগে সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পেশাদারিত্ব বজার রেখে কাজ করায় আওয়ামী লীগের সময়ও তাকে শাস্তি পেতে হয়েছিল। একজন সৎ দেশ প্রেমিক কর্মকর্তা বার বার পরাজিত হয়েছে অসাধু চক্রের কাছে।

তিনি আরও লেখেন, প্রশাসনে বদলি স্বাভাবিক বিষয় হলেও সরোয়ার আলমের ক্ষেত্রে স্বাভাবিক বলার অবকাশ নাই। তিন দিন আগে মাজারের অবব্যবস্থাপনা নিয়ে কথা বলাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা সহজেই অনুমেয়। সরকারের উচিত তাকে পুর্নবহাল করা। তা না হলে জনগণের মনে প্রশ্নে জাগবে এই সরকারও কি সিন্ডিকেটের কাছে জিম্মি।

কালের আলো/আরডি/এমডিএইচ

‘আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
‘আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে’

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেঁজুতি সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, ২০ জুন বিকেল ৪টার পর থেকে সেঁজুতি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে, যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু বলেন, “আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিখোঁজের দুই দিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের রাষ্ট্রয়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ দুর্ঘটনা।

আরও বলা হয়েছে, ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) বাহিনীর উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের সন্ধান পেতে তৎপরতা শুরু হয়েছে।কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ।

রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কৌশলগতভাবে কাতারের খুব গুরুত্বপূর্ণ শহর; কারণ দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও এমনই একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে কারখানা ভবন থেকে বড় ও ভারী কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।

রাস লাফফানের বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে সৃষ্ট আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও খালি চোখে দেখা যাচ্ছিল; আর বিস্ফোরণের শব্দ এত প্রকট ছিল যে রাজধানী দোহায়ও সেটির আওয়া পাওয়া গেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতের নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রোববার সেই প্ল্যান্টেরকাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে।

সূত্র : রয়টার্স, এএফপি, ফার্স্টপোস্ট

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক 

সাক্ষাতের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উভয়ের একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এর কিছুক্ষণ পর উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়েছে।

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম ছিলেন।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা।

কালের আলো/এসআর/এএএন