খুঁজুন
                               
, ,
           

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর গুঁড়িয়ে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর গুঁড়িয়ে দিয়েছে ইরান

ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার (২৪ মার্চ) ভোর থেকে ইসরায়েলের ওই দুই এলাকাকে নিশানা বানিয়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। খবর তাসনিম নিউজ ও আল-জাজিরার।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমেরিকান ও জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ৭৮তম দফার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে মঙ্গলবার।

ওই অভিযানটি ইরানের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের জনগণের প্রতি উৎসর্গীকৃত, যার মধ্যে উত্তর খোরাসান, খোরাসান রাজভি, দক্ষিণ খোরাসান, সিস্তান ও বেলুচিস্তানের মতো সাহসী প্রদেশগুলো অন্তর্ভুক্ত।

এই দফায়, যুদ্ধ ড্রোনের পাশাপাশি ইমাদ ও কাদর মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট আঘাতে এইলাত, ডিমোনা এবং উত্তর তেলআবিবের ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটির ওপর নির্ভুল হামলা চালানো হয়।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে বলেছেন, মঙ্গলবার ভোর রাতের দিক থেকে ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত বিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত অবকাঠামোতে হামলা শুরু করে ইরানের সামরিক বাহিনী।

ইরানের সেনাবাহিনী বলেছে, এই হামলায় গুরিয়ান বিমানবন্দরের আশপাশের এবং হাইফা বন্দর এলাকার সামরিক ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, একই দিনে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবস্থান এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটির ওপর চালানো হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন সেনা নিহত এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। এই হামলার জন্য ইরান দায়ী বলে অভিযোগ করেছে বাহরাইন।

অন্যদিকে, আইআরজিসি উল্লেখ করেছে- তারা “ঘৃণ্য ও শিশুহত্যাকারী আগ্রাসনকারীদের” মোকাবিলা করার জন্য অভিযান চালাচ্ছে।

ইরান বলেছে, আইআরজিসি এবং বাসিজ বাহিনীর অধিকাংশ যুদ্ধ ইউনিট এখনও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। সতর্ক করে বলা হয়েছে, প্রয়োজনে তাদের অংশগ্রহণ লড়াইকে আরও তীব্রতর করবে এবং শত্রুদের জন্য যুদ্ধক্ষেত্রকে অনিবার্য করে তুলবে।

কালের আলো/এসআর/এএএন 

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি

ভারতের ওডিশা প্রদেশ উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন ক্রু সদস্য নিয়ে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

এমভি ওশান উইনার নামে ওই কার্গো জাহাজটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে যাত্রা শুরু করে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটি ১৭০০ টন লোহার আকরিজক বহন করছিল বলে জানা গেছে। খবর এনডিটিভির।

জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চীনের ২০ জন, মিয়ানমারের ৩ জন এবং একজন বাংলাদেশি ছিলেন। এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে জানা গেছে।

শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে ওডিশার শ্রী বিজয়পুরামের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন এমন একটি বার্তা আসে যে, জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড ওই বার্তায় নৌযানটির অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তারও অনুরোধ করে।

ঘটনার পরপরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে। এরইমধ্যে সেখানে উদ্ধার তৎপরতায় দুটি জাহাজ যোগ দিয়েছে এবং আরও একটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে ডুবে যাওয়া জাহাজের দুইজনকে উদ্ধার করেছে সংশ্লিষ্ট উদ্ধারকারীরা।

কালের আলো/আরডি/এমডিএইচ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। নৌবাহিনীর ৮৭এ ব্যাচের এই কর্মকর্তা জ্যেষ্ঠতা ও মেধা—দুই তালিকাতেই প্রথম স্থান অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কর্মদক্ষতার পরিচয় রয়েছে। লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।

নৌবাহিনী প্রধান হওয়ার আগে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি উচ্চশিক্ষায়ও মিসবাহ উল আজীমের রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

শিক্ষাজীবনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ও অর্জন করেন মিসবাহ উল আজীম। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষাতেই তিনি সম্মিলিত মেধাতালিকায় স্থান অর্জন করেছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

চূড়ান্ত পরীক্ষায় রূপপুর, শিগগিরই গ্রিডে ১২০০ মেগাওয়াট

পাবনা (ঈশ্বরদী) প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
চূড়ান্ত পরীক্ষায় রূপপুর, শিগগিরই গ্রিডে ১২০০ মেগাওয়াট

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ধাপে ধাপে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পরমাণু শক্তি কমিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান জানান, রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বাণিজ্যিকভাবে চালু হলে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে। এতে জ্বালানি আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

জ্বালানি বিশেষজ্ঞদের হিসাবে, একটি ইউনিট চালু হলে প্রতি মাসে প্রায় ১ হাজার কোটি টাকা এবং বছরে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় হতে পারে। তবে প্রকৃত সাশ্রয়ের পরিমাণ নির্ভর করবে বিকল্প হিসেবে কোন ধরনের জ্বালানি আমদানি করা হচ্ছে তার ওপর।

রূপপুরের প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং ইতোমধ্যে শেষ হয়েছে। দুই ধাপে শতাধিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের জটিল ও সংবেদনশীল পরীক্ষাগুলো চলছে। নিরাপত্তা ও কারিগরি যাচাই শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিড সিনক্রোনাইজেশনের কাজ আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সব পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা যাচ্ছে না।

নিউক্লিয়ার বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বেইসলোড বিদ্যুৎ পাওয়া সম্ভব। ফলে তেল, গ্যাস ও কয়লার আমদানি কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ও সরবরাহের অনিশ্চয়তার প্রভাবও কমানো সম্ভব হবেএদিকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে বাঘাবাড়ী ২৩০ কেভি, বগুড়া ৪০০ কেভিগোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন কাঠামোর কমিশনিংয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে।

তবে দুটি ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালনব্যবস্থার আরও প্রস্তুতি প্রয়োজন।

কালের আলো/এমএসআইপি