খুঁজুন
                               
, ,
           

পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে: ফাহমিদা নবী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে: ফাহমিদা নবী 

জনপ্রিয়তা পাওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে পডকাস্ট। শুরুতে মানসম্পন্ন থাকলেও আজকাল যেন মান হারাচ্ছে। দেশের পডকাস্ট নিয়ে এমনই উপলব্ধি জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর।

নিজের ফেসবুকে পডকাস্ট নিয়ে ফাহমিদা নবী লিখেছেন, ‘পডকাস্টিং কালচার জনপ্রিয় হয়েছে সবেমাত্র আমাদের দেশে। বাইরের দেশে বহু আগে থেকেই এর প্রচলন ছিল চমৎকারভাবে। কিন্তু বর্তমানে পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে।’

এবারের ঈদটা ভাগাভাগি করে হচ্ছে: ফাহমিদা নবী

এরপর লিখেছেন, ‘রুচিশীল নাগরিক সমাজ ভেঙে যাচ্ছে। কোথাও গিয়ে ভালো গল্প শুনি না। তীব্র আলোচনা সমালোচনার যন্ত্রণায়। কেউ কেউ নেগেটিভ হয়েই বিখ‍্যাত! তাই হয়তো নেগেটিভ প্রশ্নই করতে হয় ভাবছে পডকাস্টাররা!’

গায়িকার কথায়, ‘নেতিবাচক দর্শক আর চাই না! ভালো কথা বললে কেউ শোনে না। কী বিচিত্র সময়ে বাস করছি! নিম্ন মানের প্রশ্ন, নিম্নমানের উত্তর বন্ধ হোক।’

যখন খুব দুঃখের অনুভূতি হয় মানুষ তখন লেখে: ফাহমিদা নবী

পোস্টের মন্তব্যকারীরা সহমত পোষণ করেছেন গায়িকার সঙ্গে। পডকাস্ট সম্পর্কিত পোস্টকে কেউ সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলে অভিহিত করছেন। কেউ সময়োপযোগী পোস্ট য়াখ্যা দিয়ে ধন্যবাদ দিচ্ছেন ফাহমিদা নবীকে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬০ জন বরিশালের।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫৭ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ছয় হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুনে। এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭ জন।

চলতি মাসে আক্রান্ত ৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালের আলো/এসএকে

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে এ তথ্য। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। এই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তিনি।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত সুপরিচিত আইরিন খান। তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিষয়ে দক্ষতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কালের আলো/এসএকে