খুঁজুন
                               
, ,
           

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১ মাস কারাভোগ করেন তিনি। এর পর গত ১৮ মার্চ মুক্তি পান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন এই অভিনেতা।

সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই ‘ট্রমা’ কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

কালের আলো/এম/এএইচ

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় সৌদি ও মার্কিনিদের যুদ্ধবিমান।

পিএমএফ এক সময় সশস্ত্র গোষ্ঠী থাকলেও ২০১৬ সালে ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের একীভূত করা হয়। এই গ্রুপে আবার আলাদা আলাদা কয়েকটি দল রয়েছে।

পিএমএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালাতে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে করে একাধিক মিলিটারি সদরদপ্তর, সামরিক যান এবং যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে পিএমএফের ৩০নং ব্রিগেড আলাদা এক বিবৃতিতে জানিয়েছিল, রাত ৩টা ২০ মিনিটের দিকে নিনেভেহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাতবার বিমান হামলা চালানো হয়েছে। আর শুধুমাত্র সেখানেই ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

সৌদি ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি জরুরি বৈঠক ডেকেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ইরানের নিনেভেহ প্রদেশ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এর পাশাপাশি বাসরা প্রদেশেও ধোঁয়া দেখা গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা বাসররা হামলাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। আর এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।

সৌদি আরবও হামলার তথ্য স্বীকার করেছে। দেশটি বলেছে, তারা নতুন করে আর উত্তেজনা চায় না। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পেলে এরজন্য তারা প্রস্তুত।

সূত্র: সিএনএন

কালের আলো/এএইচ/এমএসআইপি

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে।

নাবিকদের সংগঠন ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই জানিয়েছে, এমভি আমির-১ নামে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

জাহাজটিতে ১৩ ভারতীয় নাবিক-সহ মোট ১৫ জন রয়েছেন। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে সংগঠনটি।

এফএসইউআই জানিয়েছে, জাহাজের মধ্যে নাবিকেরা আটকা পড়ে আছেন। তারা অত্যন্ত উদ্বেগে দিন কাটাচ্ছেন।

নাবিকদের সংগঠনটি তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, এম ভি আমির-১ নামে জাহাজটি বর্তমানে ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে নোঙর করেছে। জাহাজে ১৩ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাদের জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, বেশ কয়েকবার জাহাজটিকে নিশানা বানানো হয়েছে। সংগঠনের তরফে ভারত সরকার এবং জাহাজমালিকের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে ভারতীয় নাবিকদের ওই সঙ্কটজনক পরিস্থিতি থেকে দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়।

সামরিক সংঘাতের মধ্যে পড়ে ভারতীয় নাবিকদের জীবন সংশয় হতে পারে। দ্রুত ব্যবস্থার আর্জি জানিয়েছেন নাবিকরা।

একটি ভিডিও পোস্ট করেছে নাবিকদের সংগঠনটি। সেখানে দেখা যাচ্ছে, জাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে। জাহাজে আগুন লেগে গিয়েছে।

কয়েক দিন আগেও ইউক্রেনে পণ্যবাহী জাহাজে হামলা হয়েছিল। সোমবার (২৭ জুলাই) ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। পণ্যবাহী জাহাজ এবং নাবিকদের ওপর হামলার নিন্দা করা হয়। গত সপ্তাহে এম ভি ওমরফি নামে আরেকটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি জাতীয় অর্জন: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি জাতীয় অর্জন: সেতুমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি জাতীয় অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্বের নয়। জুলাই হলো জাতীয় অর্জন। এটি ছিল জাতীয় অধিকার প্রতিষ্ঠার লড়াই। একটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই।

তিনি বলেন, ‘জুলাইয়ে ছাত্র, জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণির মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। আর তাই ২৬ এর নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।’

কালের আলো/আরডি/এমডিএইচ