রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত
নতুন কুড়ি স্পোর্টস এর আঞ্চলিক পর্যায়ের ১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্টিত হয়।
বুধবার (২০ মে) আঞ্চলিক পর্যায়ের ফুটবল বালক বিভাগের ফুটবলের সেমিফাইনালে নওগাঁ জেলা ২-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে তামিম ও ওবাইদুল ১টি করে গোল করে।
অন্য ম্যাচে বগুড়া জেলা টাইব্রেকারে ৪-৩ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় ।
বালিকা বিভাগে স্বাগতিক রাজশাহীর সাকিরা আবারও হ্যাটট্রিক করেছে। সাকিরার হ্যাটট্রিকের সুবাদে রাজশাহী ৩-০ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
বিজয়ী দলের পক্ষে সাকিরা একাই ৩টি গোল করে। অন্য ম্যাচে বগুড়া জেলা ১-০ গোলে নাটোর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে খুশি জয়সুচক একমাত্র গোলটি করে।
কাবাডি বালক বিভাগে রাজশাহী ৫২-১৫ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জকে, বগুড়া ৩৪-৯ পয়েন্টে সিরাজগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠে।
বালিকা বিভাগে জয়পুরহাট ৩০-১৭ পয়েন্টে পাবনাকে ও রাজশাহী ২৮-৬ পয়েন্টে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
দাবা বালক বিভাগে রাজশাহীর ইলহাম ও বালিকা বিভাগে পাবনার আরিশা চ্যাম্পিয়ন হয়েছে।
এ্যাথলেটিক্সয়ে বালকে ১০০ মিটারে সিরাজগঞ্জের সুমন শেখ ১ম, বালিকা বিভাগে নওগাঁর মুন্নি ১ম, বালক ২০০ মিটারে নাটোরের আমান ১ম ও বালিকাতে চাঁপাইনবাগঞ্জের বিজলী রানী ১ম স্থান অধিকার করেছে।
কালের আলো/এসকে/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array