বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে
প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রায় ঘোষণা করেন।
রায়ের পর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array