খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সফলতার সঙ্গে পিএসও’র দায়িত্ব পালনের পর সিজিএস হিসেবে ওয়াকার-উজ-জামানের নতুন অধ্যায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
সফলতার সঙ্গে পিএসও’র দায়িত্ব পালনের পর সিজিএস হিসেবে ওয়াকার-উজ-জামানের নতুন অধ্যায়

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

নতুন বছরেই নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে ৩ বছর ১ মাস সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর এবার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিদায়ী সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) চাকরি শেষে স্বাভাবিক অবসরে গেছেন আতাউল হাকিম। ফলে একই দিন থেকে নতুন সিজিএস’র নিয়োগ কার্যকর হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান। এর আগে তিনি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নেতৃত্ব দিয়েছেন নবম পদাতিক ডিভিশনকে। সেনাবাহিনীতে দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনেরও নেতৃত্ব দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

দীর্ঘ চাকরি জীবনে বিচক্ষণ নেতৃত্বে ওয়াকার-উজ-জামান অর্জন করেছেন সুনাম। মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা, গভীর দেশপ্রেম, আদর্শবাদিতা ও কর্তব্যপরায়ণতায় অটল-অনড় থেকেছেন। অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই উর্ধ্বতন সেনা কর্মকর্তা। মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করার পর লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন ওয়াকার-উজ-জামান।

মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতির পর ২০২০ সালের ২৯ নভেম্বর সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পান ওয়াকার-উজ-জামান। পরদিন ৩০ নভেম্বর এই পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে তৎকালীন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত পিএসও ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর সরকার সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সিজিএস পদে তাকে বেছে নিয়েছে। এরই মধ্যে দিয়ে শুরু হলো ময়মনসিংহ বিভাগের শেরপুরের এই কৃতি সন্তানের বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের।

কালের আলো/এমএএএমকে

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

অন্যদিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে।

এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং অ্যারোপ্লেন জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের জামাতের আয়োজন রাখা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে হঠাৎ সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম।

বুধবার (২৭ মে) বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন। একই সঙ্গে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

পরে দুপুর সাড়ে ১২টায় তিনি টাকসুর মাঠ গরুর হাট পরিদর্শন করেন। সেখানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এরপর রেডিও কলোনি পশুর হাটও পরিদর্শন করেন। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সাভারে পৌঁছান।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটিতে সুলতানী হাটও পরিদর্শন করেন তিনি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গরুর হাট ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 কালের আলো/এসআর/এএএন

ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত

কালের আলো/এসকে/এমএসআইপি