খুঁজুন
                               
, ,
           

জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।

‎শনিবার (৬ জুন) বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেইসবুক পেইজে এই তথ্য জানিয়েছে।

‎সম্মাননাপ্রাপ্ত বীর শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

‎‎সেনাবাহিনী জানায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তারা শাহাদাতবরণ করেন। তাদের অসীম সাহস, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের স্মরণ করছে।

কালের আলো/এসআর/এএএন

একই ক্যাফেতে ম্রুণাল-যশস্বী, প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
একই ক্যাফেতে ম্রুণাল-যশস্বী, প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল-কে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে একই সময়ে তাঁদের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে এখন পর্যন্ত দুজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সোয়াল ক্যাফে থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, আর ম্রুণাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন। ভিডিওতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি কিংবা কোনো ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন।

এদিকে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে দুজনের বয়সের পার্থক্যও। বর্তমানে ম্রুণালের বয়স ৩৩ বছর এবং যশস্বীর বয়স ২৪ বছর। কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করলেও, অন্যদের দাবি—একই ক্যাফেতে উপস্থিত থাকা মানেই প্রেমের সম্পর্ক নয়।

অনেক ভক্তের ধারণা, ব্যক্তিগত সাক্ষাতের পরিবর্তে এটি কোনো বিজ্ঞাপন বা ব্র্যান্ডের প্রচারণার শুটিংও হতে পারে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সোয়াল—কেউই ভাইরাল ভিডিও বা প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই এবং বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে।

কালের আলো/এসএ

 

 

 

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

Oplus_131072

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হবে।

বিআরটিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে।

এ ছাড়া জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে এটি নিশ্চিত হওয়ার পরই নতুন রেজিস্ট্রেশন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

এ বিষয়ে পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং বিআরটিএকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কালের আলো/এসএকে

টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ মঙ্গলবার (২৮ জুলাই)।

পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কালের আলো/এএইচ/এমএসআইপি