শাকিরার গলায় চুমু দেওয়া ছেলেটি সম্পর্কে যা জানা গেল
চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে দেখা মিলল পপ গায়িকা শাকিরার। তবে মাঠের খেলা ছাপিয়ে নজর কেড়েছে শাকিরা ও তার পাশে থাকা তরুণের কর্মকাণ্ড। খেলা চলাকালীন সম্প্রচার ক্যামেরার লেন্স গায়িকার দিকে ঘুরতেই দেখা গেল এক তরুণ চুমু এঁকে দিলেন তাঁর গালে! সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় দৃশ্যটি। এরপরই সবার মনে প্রশ্ন— শাকিরার পাশে কে এই তরুণ?
তিনি আর কেউ নন, শাকিরার বড় ছেলে মিলান। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান মিলান ও সাশাকে একাই বড় করছেন এই গায়িকা। বড় ছেলে মিলানকে নিয়ে এবারের বিশ্বকাপ উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হয়েছেন শাকিরা। বড় বড় ক্রীড়া আসরে শাকিরার উপস্থিতি নতুন কিছু নয়। তবে এবারের উপস্থিতিটি ছিল একেবারে আলাদা।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শাকিরা একটি সাদা স্লিভলেস টপ এবং সাদা ফ্রেমের রোদচশমা পরে খেলা উপভোগ করছেন। তার পাশেই বসে ছিল বড় ছেলে মিলান। খেলা দেখার একপর্যায়ে মিলান ভালোবেসে মায়ের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে। এরপর মায়ের গলায় একটি মিষ্টি চুমু এঁকে দেয়। স্টেডিয়ামের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে শাকিরা গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং ফ্লাইং কিস ছুঁড়ে দেন। গ্লোবাল পপ আইকনের ইশারা দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন।
ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন এলএমটেন। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array