গাংনী সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা
রবিবার দুপুর ১২টার দিকে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭ এস এলাকার ৮ কবর যাওয়ার রাস্তা হেয়ারিং বন্ড কাজ করার সময় বিএসএফ ক্যাম্পের তিন সদস্য বাধা দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম বললেন, কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে সীমান্তে ৮ কবর পর্যন্ত মাটির রাস্তায় কৃষিপণ্য বহনসহ জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি হেয়ারিং বন্ড করা হচ্ছে। কাজ চলমান অবস্থায় বিএসএফের কয়েকজন সদস্য বাধা প্রদান করে।
কাজিপুর ইউপি চেয়ারম্যান মো. আলম হুসাইন জানালেন, রাস্তাটি সীমান্ত এলাকা হওয়ার কারণে যতবার এইচবিবি করণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, ততবার বিএসএফ বাধা দিয়েছে। স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে এই আট কবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির ভাষ্য, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করতে গেলে উভয় দেশের প্রতিনিধিদের বসে সিদ্ধান্ত নিতে হয়। রাস্তা নির্মাণ কাজে বাধা দেয়ার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array