ইস্টার্ন ব্যাংকে চাকরি, বেতন ৩১ হাজার টাকা
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ব্রাঞ্চ ব্যাংকিংয়ে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। চাকরি হবে ফুলটাইম এবং কর্মস্থল বাংলাদেশের যেকোনো জায়গায়।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিষ্ঠান: ইস্টার্ন ব্যাংক পিএলসি
- পদ: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
- শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক
- অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন
- বেতন: মাসিক সাকল্যে ৩১,০০০ টাকা
- আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রার্থীর ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ও এমএস অফিসে কাজের জ্ঞান এবং ভালো যোগাযোগ ও কাস্টমার সার্ভিস দক্ষতা প্রয়োজন।
কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সার্ভিস অ্যাম্বাসেডর হিসেবে শাখায় আসা গ্রাহকদের স্বাগত জানানো, প্রয়োজনীয় তথ্য দেওয়া, সঠিক কাউন্টারে পাঠানো এবং ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফরম পূরণ, অ্যাকাউন্ট খোলা এবং ব্যাংকের অ্যাপ ও এটিএম ব্যবহারে গ্রাহকদের সহায়তা করতে হবে।
মাসিক সাকল্যে ৩১ হাজার টাকা বেতনের পাশাপাশি উৎসব ও পারফরম্যান্স বোনাস, চিকিৎসাভাতা ও ছুটিসহ অন্যান্য সুবিধা রয়েছে। চাকরির ১৮ মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী কর্মী হওয়ার সুযোগ থাকবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ইস্টার্ন ব্যাংকের নিয়োগে আবেদন করুন
আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array