বাংলাদেশ রেলওয়েতে ২২ আইনজীবী নিয়োগ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে মোট ২২ জন আইনজীবী নেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
চুক্তিভিত্তিক এ পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
পদের নাম: আইনজীবী
পদসংখ্যা: ২২ জন
চাকরির ধরন: সরকারি, চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
বয়সসীমা
৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা শিথিল করা যেতে পারে।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা:
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)
বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক
প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি
রেলভবন, কক্ষ নম্বর ৪০১, ঢাকা।
আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২টা।
বিস্তারিত যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array