চীনা হ্যাকারদের হামলার দাবি সংশোধন করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সংস্থা চীনা হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছিল-আগের এমন দাবি সংশোধন করেছে মার্কিন বিচার বিভাগ। নতুন বিবৃতিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান মূলত হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল; সবগুলোতে সফলভাবে অনুপ্রবেশ ঘটেনি।
শুক্রবার (২৮ আগস্ট) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে মার্কিন বিচার বিভাগ জানায়, আগের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। প্রকৃতপক্ষে চীনা রাষ্ট্র-পৃষ্ঠপোষক হ্যাকিং গোষ্ঠী ‘কিউটিএফওয়াই’-এর লক্ষ্যবস্তুর তালিকায় ছিল মার্কিন সিনেট, ফেডারেল রিজার্ভ, নাসা ও জ্বালানি বিভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান।
তবে এসব প্রতিষ্ঠানের সবগুলো সাইবার হামলার শিকার হয়নি। বিচার বিভাগের সংশোধিত বক্তব্য অনুযায়ী, কেবল হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে হ্যাকাররা অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল।
নাসার ক্ষেত্রে হামলার চেষ্টা সফল হয়নি। সংস্থাটির সিস্টেমে প্রয়োজনীয় নিরাপত্তা প্যাচ আপডেট থাকায় হ্যাকাররা সেখানে প্রবেশ করতে পারেনি।
আগের বিবৃতিতে যেভাবে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে চীনা সাইবার হামলার শিকার হয়েছে বলে ধারণা তৈরি হয়েছিল, সংশোধিত বক্তব্যে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এতে চীনা সাইবার-গুপ্তচরবৃত্তির মাধ্যমে মার্কিন সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষতির সম্ভাব্য পরিধি আগের তুলনায় কম বলে প্রতীয়মান হচ্ছে।
মার্কিন বিচার বিভাগের এই সংশোধন এমন সময়ে এলো, যখন চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় গুপ্তচরবৃত্তি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। সরকারি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগও সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।
সংশোধিত বিবৃতির মাধ্যমে মার্কিন বিচার বিভাগ মূলত স্পষ্ট করেছে-কোনো প্রতিষ্ঠানকে হ্যাকারদের টার্গেট করা এবং সেখানে সফলভাবে হ্যাকিং বা অনুপ্রবেশ ঘটানো এক বিষয় নয়। আগের বক্তব্যে এই দুইয়ের মধ্যে পার্থক্য যথাযথভাবে তুলে ধরা হয়নি।

কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array