জেলা দায়িত্ব বণ্টন: মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য এ রিট আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী শিশির মনির বলেন, ২০০১ সালেও একই ধরনের প্রক্রিয়ায় মন্ত্রীদের জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তখন হাইকোর্টে রিট করা হয়। পরবর্তী সময়ে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান, রুলস অব বিজনেস এবং উচ্চ আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে এ ধরনের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে এবং বেআইনি।
রিট আবেদনে সংশ্লিষ্ট সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array