চতুর্থ প্রেমে কায়া স্কোডেলারিও, ক্যারিয়ারেও উড়ছেন
ব্যক্তিজীবনে নতুন সম্পর্কে জড়িয়েছেন ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী কায়া স্কোডেলারিও। ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের পরিচালক ও চিত্রনাট্যকার এরান ক্রিভির সঙ্গে তাঁর প্রেমের খবর এখন আলোচনায়। এটি কায়ার চতুর্থ প্রেমের সম্পর্ক বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
নতুন সম্পর্কের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন কায়া। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলম্যান’-এর দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সিরিজটি আইএমডিবির ‘মোস্ট পপুলার টিভি শোজ’ তালিকায় জায়গা করে নিয়েছে। একই সময়ে আইএমডিবির ট্রেন্ডিং তারকার তালিকাতেও শীর্ষে রয়েছেন কায়া।
শুটিং থেকেই প্রেম
এরান ক্রিভির সঙ্গে কায়ার পরিচয় কাজের সূত্রে। ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের পরিচালক হিসেবে কাজ করেছেন ক্রিভি, আর সিরিজটিতে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করেছেন কায়া।সম্পর্কটি কিছুদিন গোপন রাখলেও চলতি বছরের জুলাইয়ে লন্ডনের একটি কনসার্টে তাঁদের চুম্বনরত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ক্রিভি। পরে ছবিটি সরিয়ে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়, তাঁদের সম্পর্ক এখনো প্রাথমিক পর্যায়ে এবং গ্রীষ্মেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কায়ার আগের সম্পর্কগুলো
ক্যারিয়ারের শুরুতে ‘স্কিনস’ সিরিজের সহশিল্পী জ্যাক ও’কনেলের সঙ্গে সম্পর্কে জড়ান কায়া। প্রায় দুই বছর পর সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর অভিনেতা এলিয়ট টিটেনসরের সঙ্গে প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল তাঁর।২০১৪ সালে ‘দ্য কিংস ডটার’ সিনেমায় অভিনয় করতে গিয়ে আমেরিকান অভিনেতা বেঞ্জামিন ওয়াকারের সঙ্গে পরিচয় হয় কায়ার। পরের বছর তাঁরা বিয়ে করেন। প্রায় এক দশক পর ২০২৪ সালে তাঁদের দাম্পত্যের সমাপ্তি ঘটে।এরপর কিছু সময় একা থাকার পর চলতি বছর শুটিংয়ের সূত্রে নতুন সম্পর্কে জড়িয়েছেন কায়া।
ক্যারিয়ারেও নতুন উচ্চতা
২০০৭ সালে ‘স্কিনস’ সিরিজে এফি স্টোনেম চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান কায়া স্কোডেলারিও। এরপর ‘দ্য মেইজ রানার’ সিরিজ, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ এবং ‘উদারিং হাইটস’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।সর্বশেষ ‘দ্য জেন্টলম্যান’-এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন কায়া। এবারের গল্পে ইতালীয় অভিজাত সমাজ, নতুন অপরাধী গোষ্ঠী এবং ক্ষমতার দ্বন্দ্ব যুক্ত হয়েছে।সিরিজটির তৃতীয় মৌসুমও নিশ্চিত হয়েছে। ফলে ব্যক্তিজীবনে নতুন প্রেমের পাশাপাশি পেশাগত জীবনেও নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন কায়া।
সূত্র: দ্য সান, আইএমডিবি, হ্যালো ম্যাগাজিন
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array