বিদ্যুৎ খাতে বিসিআরইসিএলে চাকরি, বেতন ৯৭ হাজার টাকা
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার) নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
পদের বিবরণ
- পদ: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার)
- পদসংখ্যা: ১
- নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
- বেতন: ৯৭ হাজার ৩৭০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণদের ক্ষেত্রে ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৩ এবং ৪-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।
প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বড় বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী বা তার ওপরের পদে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।
আবেদনের জন্য যেসব কাগজ লাগবে
আবেদনকারীর কভার লেটার, বিস্তারিত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, সব শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদের কপি এবং গত ছয় মাসের মধ্যে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক,
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড,
ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩),
৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৬।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array