খুঁজুন
                               
, ,
           

‘লোকে বলে’ থেকে ‘লজ্জা’, নতুন রূপে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
‘লোকে বলে’ থেকে ‘লজ্জা’, নতুন রূপে নুসরাত ফারিয়া

অভিনয় থেকে শুরু করে গ্ল্যামার, উপস্থাপনা, গায়কি কিংবা আইটেম গানের নাচ—সব ক্ষেত্রেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের বৃহত্তর বাঙালি দর্শকের কাছেও রয়েছে তার পরিচিতি। সম্প্রতি তার নতুন গান ‘লোকে বলে’ প্রকাশের পর প্রশংসিত হয়েছে মিউজিক ভিডিওটি। অভিনয়ের পাশাপাশি গান ও নতুন চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তার নতুন গান, চলচ্চিত্র ও অভিনয়ের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন পান্থ আফজাল।

‘লোকে বলে’ নিয়েই এখনো মুগ্ধ নুসরাত

নতুন গান ‘লোকে বলে’ প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন নুসরাত ফারিয়া। গানটির সাড়া নিয়ে অভিনেত্রী বলেন, এখনো তিনি গানটির মেজাজেই রয়েছেন।

তিনি জানান, কিছুদিন আগে তার জন্মদিন ছিল। কাছের মানুষদের অনেকেই ‘লোকে বলে’ গানটি দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি তার কাছে বিশেষ পাওয়া বলেও উল্লেখ করেন তিনি।

নুসরাত বলেন, নতুন গান নিয়ে এখনই তাড়াহুড়া করতে চান না। আরও কিছুদিন ‘লোকে বলে’ উপভোগ করতে চান। তবে সামনের পূজায় নতুন কোনো ধামাকা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। সে জন্য তার গানের ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

‘ট্রাইব্যুনাল’ থেকে কেন সরে গেলেন?

নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা ছিল ‘ট্রাইব্যুনাল’ চলচ্চিত্রে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী জানান, এর পেছনে কোনো বড় বা সমালোচনামূলক কারণ নেই।

চলচ্চিত্রটির গল্প ও চরিত্র দুটিই তার পছন্দ হয়েছিল। বিদেশফেরত এক তরুণী ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। একটি মামলা নিয়ে কাজ করতে দেশে ফিরে আসা সেই ব্যারিস্টারের চরিত্রটি নিয়ে বেশ রোমাঞ্চিতও ছিলেন তিনি।

তবে শুটিংয়ের শিডিউলসহ কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত সমন্বয় করা সম্ভব হয়নি। তাই নিজেই চলচ্চিত্রটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন বলে জানান নুসরাত।

‘লজ্জা’র জন্য নিয়েছেন মিলিটারি ট্রেনিং

নতুন চলচ্চিত্র ‘লজ্জা’ নিয়ে বেশ প্রস্তুতি নিচ্ছেন নুসরাত ফারিয়া। সিনেমাটির চরিত্রের জন্য ইতোমধ্যে মিলিটারি ট্রেনিং নিয়েছেন তিনি। শুধু প্রশিক্ষণই নয়, চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে আরও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

নুসরাত জানান, ‘লজ্জা’ কিছুটা ভিন্ন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে।

এর আগে পুলিশ কর্মকর্তার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে ‘ইন্সপেক্টর নটি কে’ ছিল পুরোপুরি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ-এর সঙ্গে অভিনয় করা সেই সিনেমায় ছিল বিনোদনের নানা উপাদান।

তবে ‘লজ্জা’ সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্পের সিনেমা বলে জানান নুসরাত। তার প্রত্যাশা, দর্শক এখানে তাকে নতুনভাবে দেখতে পাবেন।

উচ্চতা নিয়ে শুটিংয়ে কম ঝামেলা পোহাতে হয়নি

নুসরাত ফারিয়ার উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চির কিছু বেশি। নিজের উচ্চতা প্রসঙ্গে মজা করে তিনি নিজেকে ‘টিনি-টিনি-প্রিটি বাংলাদেশি মেয়ে’ হিসেবে উল্লেখ করেন।

শুটিং, অনুষ্ঠান কিংবা বিভিন্ন শোতে অনেক সময় উচ্চতা বাড়াতে হিল পরতে হয় তাকে। তবে আরামদায়ক ও ভালো মানের জুতা খুঁজে পাওয়া বেশ কঠিন বলে জানান তিনি।

চরিত্র ও শুটিংয়ের প্রয়োজনে পোশাক, চুল, জুতা এবং লুক—সবকিছুর সঙ্গে মানিয়ে চলতে হয় একজন অভিনেত্রীকে। এটিকে অভিনয়জগতের বাস্তবতা হিসেবেই দেখেন নুসরাত।

আরিফিন শুভর সঙ্গে শুটিংয়ে ৫ ইঞ্চি হিল!

উচ্চতা নিয়ে তার ক্যারিয়ারের একটি মজার অভিজ্ঞতাও রয়েছে। ২০১৬ সালে ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিং হয়েছিল বান্দরবানে। সিনেমাটিতে নুসরাতের সঙ্গে অভিনয় করেছিলেন আরিফিন শুভ।

শুটিং হয়েছিল পাহাড়ি এলাকায়। শুভর উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি হওয়ায় তার কাছাকাছি উচ্চতায় যেতে নুসরাতকে প্রায় ৫ ইঞ্চি হিল পরতে হয়েছিল।

প্রোডাকশনের পক্ষ থেকে তাকে একটু বেশি উচ্চতার জুতা দেওয়া হয়েছিল। সেই জুতা পরেই শুটিং শেষ করেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতা এখনো তার কাছে বেশ স্মরণীয়।

‘ভাইরাল’ হওয়ার পেছনে ছুটতে চান না

নুসরাত ফারিয়া যা করেন, সেটিই অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। তবে নিজেকে ভাইরাল করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

তার বিশ্বাস, সঠিকভাবে যত্ন নিয়ে কাজ করা এবং কাজটি মানসম্মত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কাজ দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারে, আবার কোনো কাজের জন্য সময় লাগতে পারে। কিন্তু ভালো কাজ শেষ পর্যন্ত দর্শকের কাছে পৌঁছাবে এবং দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করবে—এমনটাই মনে করেন নুসরাত।

তার কথায়, ভাইরালের চেয়ে মানসম্মত ও টেকসই কাজই বেশি গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসএ

বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী

কালের আলো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।

প্রাতরাশের শুরুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাঁদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন তাঁরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ফটোসেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রাতরাশ শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ।

জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠক করবেন। সফরের বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসার কথা রয়েছে।

কালের আলো/এমএসআইপি 

প্রথম ক্রাশ কে জানালেন পরিমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
প্রথম ক্রাশ কে জানালেন পরিমনি

বাঁশির সুরে মুগ্ধ অভিনেত্রী, ভালোবাসার ইমোজিতে জানালেন নিজের অনুভূতি

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের জীবনের নানা ঘটনা, অনুভূতি ও ভালো লাগার মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন তিনি। ফলে তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও প্রায়ই আলোচনায় আসে নেটদুনিয়ায়।

পরীমনির জীবনের প্রথম প্রেম কিংবা প্রথম ক্রাশ কে—এ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে নিজের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলার সময় প্রথম ক্রাশের নামও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

‘প্রথম ক্রাশ’ রনিত রায়

প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাওয়া হলে পরীমনি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ ভারতীয় এই অভিনেতা ‘আদালত’ সিরিজের জনপ্রিয় চরিত্র কেডি পাঠক হিসেবে ব্যাপক পরিচিত।

এরপর থেকেই পরীমনির সেই ‘প্রথম ক্রাশ’ নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা হয়ে আসছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী নিজেই।

রনিত রায়ের ভিডিও শেয়ার করলেন পরীমনি

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। ভিডিওটিতে অভিনেতাকে গভীর মগ্নতায় বাঁশি বাজাতে দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে রনিত রায় লিখেছেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন—আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

জীবনমুখী এমন আবেগঘন বার্তার সঙ্গে বাঁশির সুর—দুটিই যেন আলাদাভাবে নজর কেড়েছে পরীমনির। তাই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করার সময় রনিত রায়ের নামের পাশে একটি লাল ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

পুরোনো ক্রাশ নিয়ে ফের আলোচনা

পরীমনির এমন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে তার সেই পুরোনো ‘ক্রাশ’-এর বিষয়টি। যদিও ভিডিওটি শেয়ার করার পেছনে অভিনেত্রীর ব্যক্তিগত কোনো বিশেষ বার্তা রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

তবে নিজের প্রথম ক্রাশের একটি আবেগঘন ভিডিও ভালোবাসার ইমোজিসহ শেয়ার করায় বিষয়টি যে ভক্তদের নজর কেড়েছে, তা বলাই যায়।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অনুভূতি প্রকাশ্যে ভাগ করে নেওয়ার জন্য পরিচিত পরীমনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

কালের আলো/এসএ

লংমার্চ ঘিরে বিরোধী দলের বিরুদ্ধে রিজভীর টোল না দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
লংমার্চ ঘিরে বিরোধী দলের বিরুদ্ধে রিজভীর টোল না দেওয়ার অভিযোগ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

রিজভী বলেন, জ্বালানি সংকটের সময়ে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে যাওয়া হয়েছে। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েও জনমনে ধোঁয়াশা সৃষ্টি করতে এমন কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিগত সরকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সে সময় গুম, খুন ও গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। বিরোধী দলগুলোও একই ধরনের পথে হাঁটছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রিজভী বলেন, জনগণের পক্ষের আন্দোলনে দলটির ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অপপ্রচারের কারণে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

কালের আলো/এমএসআইপি