খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

আরামের দিন শেষ, সুবিধাভোগী মহলে এখন তীব্র অস্থিরতা ও অস্বস্তি : নৌপ্রতিমন্ত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আরামের দিন শেষ, সুবিধাভোগী মহলে এখন তীব্র অস্থিরতা ও অস্বস্তি : নৌপ্রতিমন্ত্র

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান।

তিনি বলেছেন, গত ১৮ মাসের যে সরকারটি ছিল, তা মূলত আজকের বিরোধীদলীয় নেতৃবৃন্দ তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে কাজ করেছে। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বক্তব্যের সূত্র ধরে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টার বেডরুম কিংবা সচিবের রুমে ঢুকে যেতেন, এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিরোধী শিবিরের নেতারা সংসদসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা প্রদর্শন করছেন।

প্রতিমন্ত্রী জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদদের বাসায় যাওয়ার দাবি করেন। একে তিনি ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা চলেছে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নতুন করে কোনো ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না। অবিলম্বে সব শহীদদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি।

বাকস্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা বা কার্টুন করায় বাধা নেই, কিন্তু আন্দোলনের নামে অশালীন বক্তব্য ও ব্যক্তিগত কুৎসা রটনা দুঃখজনক। যারা সরকারের শীর্ষ নেতাদের নিয়ে নোংরা অপপ্রচার চালিয়েছে, বিরোধী দল তাদেরই পুরস্কৃত করে সংসদ সদস্য হিসেবে পাঠিয়েছে।

প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেন, বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়। বিরোধী দলকে অতীতের আরাম-আয়েশের কথা ভুলে গিয়ে জুলাই অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে সরকারি দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা বরিশাল, চাঁদপুর, মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। এমনকি শেখ মুজিব নিহত হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ এবং জামায়াত নেতা গোলাম আজমকে পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের সুযোগও তিনিই করে দিয়েছিলেন।

একইসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার কাছ থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষা আগামী দিনে সফল হতে সাহায্য করবে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের সব জঞ্জাল এড়িয়ে দেশ এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছে।

কালের আলো/এসএকে

ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস এবং ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্রুত চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে পাহাড়সম রান তোলে কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরি পূর্ণ করেন। ১৯৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন রাচিন। আর ২৯২ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ১৮৬ রান করেন ব্লান্ডেল। আর ৯৮ রান করেন ডিয়ান ফক্সক্রফট।

আর নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি আইরিশ ব্যাটাররা। মাত্র ৩৮ রানেই হারায় ছয়টি উইকেট। এরপর সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দুই লোয়ার অর্ডার ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের। ৪০ রানে থামেন আদায়ের।

আর ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন। তাদের ইনিংস থামে ১৭৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন নাথান স্মিথ। এছাড়া বেন সিয়ার্স দুটি উইকেট পেয়েছেন।

৩১১ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড আবারও ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু এরপর লরকান টাকার ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই।

ফলে তাদের ইনিংস থামে ২৩২ রানেই। সর্বোচ্চ ৫৭ রান করেন স্টেফেন দোহেনি। আর ৫০ রান করেন টাকার।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন ব্লাইর টিকনার। আর ম্যাচসেরা হয়েছেন টম ব্লান্ডেল।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

 

ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস এবং ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্রুত চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে পাহাড়সম রান তোলে কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরি পূর্ণ করেন। ১৯৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন রাচিন। আর ২৯২ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ১৮৬ রান করেন ব্লান্ডেল। আর ৯৮ রান করেন ডিয়ান ফক্সক্রফট।

আর নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি আইরিশ ব্যাটাররা। মাত্র ৩৮ রানেই হারায় ছয়টি উইকেট। এরপর সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দুই লোয়ার অর্ডার ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের। ৪০ রানে থামেন আদায়ের। আর ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন। তাদের ইনিংস থামে ১৭৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন নাথান স্মিথ। এছাড়া বেন সিয়ার্স দুটি উইকেট পেয়েছেন।

৩১১ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড আবারও ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু এরপর লরকান টাকার ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই।

ফলে তাদের ইনিংস থামে ২৩২ রানেই। সর্বোচ্চ ৫৭ রান করেন স্টেফেন দোহেনি। আর ৫০ রান করেন টাকার।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন ব্লাইর টিকনার। আর ম্যাচসেরা হয়েছেন টম ব্লান্ডেল।

(more…)

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু।

শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩ জন। একই সময়ে ৯০৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন। এ সময় মোট ৫৫ হাজার ৭০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ