খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           
পেট্রোলের লাইন আর নেই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
পেট্রোলের লাইন আর নেই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

পেট্রোল ও বিদ্যুৎ সংকট নিয়ে জনমনে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কেটে গেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে পেট্রোলের জন্য দীর্ঘ লাইন আর দেখা যায় না এবং লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী তার বক্তব্যে একাত্তরের ইতিহাস তুলে ধরে বলেন, “৭১-এর ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী যখন রাজারবাগে পুলিশ হত্যা করে বিভীষিকা তৈরি করেছিল, জাতি যখন দিশেহারা, তখন আমরা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে উজ্জীবিত হয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলো, তখন গোলাম আযমসহ কিছু রাজনীতিবিদ টিক্কা খানের সঙ্গে বৈঠক করে বাঙালি দমনে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।”

তিনি বলেন, “১৯৭১ সালের ৪ এপ্রিল এবং পরবর্তীতে গোলাম আযম ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গভর্নর হাউসে টিক্কা খানের সঙ্গে দেখা করেন। তারা শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করে মুক্তিকামী বাঙালিদের ওপর অপরাধ চালিয়েছে। এটা ইতিহাসের ধ্রুব সত্য।”

ইকবাল হাসান বলেন, ৭১ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গায়, ৭১ না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। ৭১ না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। ৭১ না হলে আপনার এই দেশের মন্ত্রী হতে পারতাম না। তাই আমি বলব যারা বলেন ৪৭। ৪৭ তো আমার সবচেয়ে বেশি অহংকার করার কথা।

তিনি বলেন, উনারা অনেক সময় বলেন ৪৭ এর বলিদান। উনারা তো ৪৭ কে মানেন নাই। ৭১ কেও মানেন নাই ৪৭ কে মানেন নাই। কিন্তু আজকে ৪৭ কেন উনারা নিয়ে আসেন আমি বুঝি না।

জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ বলেন, “কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে এখন আর পেট্রোলের লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমে গেছে। আমরা সরকারি ও বিরোধী দল মিলে কমিটি করেছি, দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করছি।”

মন্ত্রী বলেন, “নাহিদের মতো তরুণরা যখন সংসদে দাঁড়িয়ে কথা বলে, তখন আমার নিজের তরুণ বয়সের আন্দোলনের কথা মনে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ির দেশটাকে উন্নয়নের মডেলে পরিণত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেও আমরা এই দেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তারেক রহমান যা বলেন, তা-ই করেন।”

কালের আলো/এসআর/এএএন

ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস এবং ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্রুত চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে পাহাড়সম রান তোলে কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরি পূর্ণ করেন। ১৯৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন রাচিন। আর ২৯২ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ১৮৬ রান করেন ব্লান্ডেল। আর ৯৮ রান করেন ডিয়ান ফক্সক্রফট।

আর নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি আইরিশ ব্যাটাররা। মাত্র ৩৮ রানেই হারায় ছয়টি উইকেট। এরপর সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দুই লোয়ার অর্ডার ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের। ৪০ রানে থামেন আদায়ের।

আর ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন। তাদের ইনিংস থামে ১৭৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন নাথান স্মিথ। এছাড়া বেন সিয়ার্স দুটি উইকেট পেয়েছেন।

৩১১ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড আবারও ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু এরপর লরকান টাকার ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই।

ফলে তাদের ইনিংস থামে ২৩২ রানেই। সর্বোচ্চ ৫৭ রান করেন স্টেফেন দোহেনি। আর ৫০ রান করেন টাকার।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন ব্লাইর টিকনার। আর ম্যাচসেরা হয়েছেন টম ব্লান্ডেল।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস এবং ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্রুত চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে পাহাড়সম রান তোলে কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরি পূর্ণ করেন। ১৯৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন রাচিন। আর ২৯২ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ১৮৬ রান করেন ব্লান্ডেল। আর ৯৮ রান করেন ডিয়ান ফক্সক্রফট।

আর নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি আইরিশ ব্যাটাররা। মাত্র ৩৮ রানেই হারায় ছয়টি উইকেট। এরপর সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দুই লোয়ার অর্ডার ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের। ৪০ রানে থামেন আদায়ের। আর ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন। তাদের ইনিংস থামে ১৭৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন নাথান স্মিথ। এছাড়া বেন সিয়ার্স দুটি উইকেট পেয়েছেন।

৩১১ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড আবারও ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু এরপর লরকান টাকার ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই।

ফলে তাদের ইনিংস থামে ২৩২ রানেই। সর্বোচ্চ ৫৭ রান করেন স্টেফেন দোহেনি। আর ৫০ রান করেন টাকার।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন ব্লাইর টিকনার। আর ম্যাচসেরা হয়েছেন টম ব্লান্ডেল।

(more…)

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু।

শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩ জন। একই সময়ে ৯০৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন। এ সময় মোট ৫৫ হাজার ৭০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ