খুঁজুন
                               
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ়, ১৪৩৩
           

চাঁদাবাজি থামাতে না পারলে দেশ চালানোর অধিকার নেই: জামায়াত আমির

মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
চাঁদাবাজি থামাতে না পারলে দেশ চালানোর অধিকার নেই: জামায়াত আমির

রাজনৈতিক প্রশ্রয়ে সারাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবস্থা টিকে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কোনো দল যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে না পারে, তবে সেই দলের দেশ পরিচালনার নৈতিক অধিকার থাকে না।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের পুরাতন কাচারি চত্বর এলাকায় এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন উপলক্ষে এ আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, অতীতের তিন বার সংবিধান উপেক্ষা করে জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়ার গণভোটের স্বীকৃতি দেওয়া হলেও- ২০২৬-এর নির্বাচনের গণভোটকে বিএনপি অস্বীকার করছে।

শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিলেও বিএনপি সরকার গঠনের পরে যেভাবে প্রতারণা করেছে গণভোটকে অস্বীকার করে, তা দেশের মানুষকে ব্যথিত করেছে। ফলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য শেষ লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ডা.শফিকুর রহমান বলেন, সারা দেশে চাঁদাবাজির মতো বিষফোঁড়া ধ্বংস করে দিলেই- সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবনে স্বস্তি ফিরে আসবে। কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তা জনগণ জানে উল্লেখ করে তিনি বলেন, দেশে চাঁদাবাজি কমছে না, বরং বাড়ছে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবস্থা টিকে আছে। কোনো দল যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে না পারে, তবে সেই দলের দেশ পরিচালনার নৈতিক অধিকার থাকে না। তিনি বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে, তারাই সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম।

জামায়াত আমির বলেন, সরকার বিভিন্ন পণ্যে কর কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না। কারণ বাজারের বিভিন্ন খাত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া কখনোই কোনো সিন্ডিকেট টিকে থাকতে পারে না বলে উল্লেখ করে।

ব্যবসায়ীদের দুরবস্থার কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, কিছু গোষ্ঠীর কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন না। চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

গণমাধ্যম প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সমাজে অন্যায়, দুর্নীতি ও পেশিশক্তির আধিপত্য টিকতে পারে না।

সাংবাদিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হবে। কোনো ব্যক্তি বা দলের ভুল থাকলে তা সাহসের সঙ্গে তুলে ধরতে হবে।

ডা. শফিক বলেন, সাংবাদিকরা সৎ ও কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখলে, আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন। সেখানে গরিব-ধনী নির্বিশেষে সবাই সমান বিচার পাবে। রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এমন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

কালের আলো/আরডি/এমডিএইচ

জাতীয় যুব নারী ফুটবলে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
জাতীয় যুব নারী ফুটবলে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ

জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেণ্যুর ম্যাচে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা।

শুক্রবার (১৯ জুন) রাজশাহী  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ‘বি’ গ্রুপের ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।

বিজয়ী দলের  আফরিন ২টি ও মিতিলা ১টি গোল করেন।

ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন। তাকে সহযোগিতা করেন আইরিন আকতার, সরেন ও লিজা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রাজশাহীতে জেএফএ জাতীয় যুব নারী ফুটবলে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ

মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
রাজশাহীতে জেএফএ জাতীয় যুব নারী ফুটবলে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ

জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেণ্যুর ম্যাচে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা।

শুক্রবার (১৯ জুন) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ‘বি’ গ্রুপের ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।

বিজয়ী দলের আফরিন ২টি ও মিতিলা ১টি গোল করেন।

ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন। তাকে সহযোগিতা করেন আইরিন আকতার, সরেন ও লিজা।

কালের আলো/এম/এএইচ

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেখে নেতাকর্মীদের বড় অংশই ক্ষুব্ধ। তারা এই কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। এই কমিটি নিয়েই নেতাকর্মীদের ক্ষোভ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে। বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিচ্ছেন। বলছেন, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, ‘আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা কেন্দ্রে কথা বলেছি। এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেন।’

কালের আলো/এএইচ/এমএসআইপি