খুঁজুন
                               
, ,
           

ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বন্যার্তদের, হাতে হাত মিলিয়ে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিমান বাহিনী প্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বন্যার্তদের, হাতে হাত মিলিয়ে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিমান বাহিনী প্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

সর্বনাশা বানের পানি নামছে ধীরগতিতে। পানি সরতেই ফেনীর জনপদে ভেসে উঠছে ধ্বংসযজ্ঞ। বেরিয়ে এসেছে বন্যার ক্ষতচিহ্ন। গোলাভরা ধান থেকে শুরু করে মাছ, হাঁস-মুরগি সবকিছুই ভেসে গেছে বানের জলে। সব হারিয়ে নি:স্ব দুর্গত এলাকার বাসিন্দারা। বিধ্বস্ত ঘরে কেউ কেউ ওঠছেন আতঙ্ক নিয়েই। কান পাতলেই ত্রাণের জন্য হাহাকার। সঙ্গে যুক্ত হয়েছে পানিবাহিত নানা রোগ।

বন্যাকবলিত ফেনীর মানুষের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন এক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে জয়ী হতে বানভাসিদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে লড়াইয়ের শক্তি জুগিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। দুর্গত এলাকার মানুষ খাদ্য সঙ্কটে ভুগবে না বলেও নিশ্চিত করেছেন। দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন মানবিক বিপর্যয় প্রতিরোধে বন্দোবস্ত করা হচ্ছে খাদ্য, বস্ত্র ও শিশু খাদ্যের পাশাপাশি স্যানিটেশনের।

শনিবার (৩১ আগস্ট) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগর প্রাথমিক বিদ্যালয়ে নিজ বাহিনীর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব তৎপরতার কথা তুলে ধরেন বিমান বাহিনী প্রধান। তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা যায়, দুর্গত ওই এলাকায় বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নতুন করে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। সাপের ছোবলেও ক্ষতবিক্ষত বহু মানুষ। এখানে নেই তেমন চিকিৎসা। ফেনীতে পানিতে এতোদিন নিমজ্জিত হাসপাতালগুলো সচল করার চেষ্টা চলছে। ওষুধ আর চিকিৎসা না পেয়ে কাতরাচ্ছেন অনেক অসুস্থ রোগী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা। তবে এক্ষেত্রে আশার আলো হয়ে দেখা দিয়েছে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প।

গত শুক্রবার (৩০ আগস্ট) থেকে উপজেলার ছাগলনাইয়ার ১০ নম্বর গোপাল ইউনিয়নের দুর্গাপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করে বিমান বাহিনী। এই মেডিকেল ক্যাম্প থেকে মিলছে বিভিন্ন প্রকারের ওষুধও। এ প্রসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।’ তিনি বলেন, ‘ঘরবাড়ি মেরামতে সরকারের পাশাপাশি বিমানবাহিনীও প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

আশপাশের তিন ইউনিয়নে ত্রাণ বিতরণ করার কথা জানিয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বলেন, ‘যতদিন প্রয়োজন আমরা ত্রাণ বিতরণ করবো। পরে আমরা ইনশাআল্লাহ আমরা পুনর্বাসনে নজর দেওয়ার চেষ্টা করবো। সরকারের পাশাপাশি আমরা এক সঙ্গে হাতে হাত মিলিয়ে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী রিহ্যাবিলিটেশন করার চেষ্টা করবো।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনী বন্যাদুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। এছাড়া রাজধানীর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এর কাছে হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এমএএএমকে

ডপলার রিসার্চের জরিপ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ আগস্ট) জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভালো করছেন না। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি। সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে ৩২ দশমিক ৯ শতাংশ সরকারের কাজকে খারাপ বলেছেন।

দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে চলছে। এ প্রশ্নে ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপে নাগরিকদের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ৫৯ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের মূল্যকে দেশের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষ ফ্যামিলি কার্ডকে সমর্থন করেন। করনীতির প্রতি সমর্থন রয়েছে ৭০ দশমিক ৭ শতাংশের এবং সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন ৭০ শতাংশ উত্তরদাতা।

জরিপের মাঠপর্যায়ের কাজ চলতি আগস্ট মাসে পরিচালিত হয়। প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের সময় মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছিল। গবেষণা প্রতিষ্ঠানটির ভাষায়, সামগ্রিক ফলাফলকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখা যায়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

‎বুধবার (১৯ আগস্ট) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

‎অন্যদিকে, কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেশি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট একদিনেই দেশে ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। যা ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।

কালের আলো/আরডি/এমডিএইচ