খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

চীনে গুরুত্বপূর্ণ বৈঠকে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
চীনে গুরুত্বপূর্ণ বৈঠকে আমিনুল হক

চার দিনের এক সরকারি সফরে বর্তমানে চীনের সানিয়ায় অবস্থান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সফরের মূল উদ্দেশ্য ‘৬ষ্ঠ এশিয়ান বিচ গেমসে’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা।

মঙ্গলবার (২০ এপ্রিল) সফরের প্রথম দিনেই প্রতিমন্ত্রী হাইনান প্রদেশের ভাইস গভর্নর এইচ. ই. মিস ঝি জিং, পর্যটন ও ক্রীড়া দপ্তরের মহাপরিচালক মিস্টার চেন তিয়েজুন এবং সানিয়া সিটির ভাইস মেয়র মিস্টার ফ্যান ওয়েইঝেং-এর সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সার্ফিং, শুটিং, ভলিবল এবং টেবিল টেনিসের মতো খেলাগুলোতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণ করা।

এ সময় উভয় দেশ উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে দক্ষ কোচ এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশের ক্রীড়া খাতের প্রতিভা অন্বেষণে বিকেএসপি-সহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চতর বৃত্তির সুবিধা বৃদ্ধির বিষয়েও কার্যকর আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের ক্রীড়া উন্নয়নের পথনকশা তৈরিতে সমঝোতা স্মারক (এমওইউ) ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটি বিশেষ অর্জনের দিক হিসেবে, চীনের প্রতিনিধিরা বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেট কোচ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বৈঠকে তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্যারা স্পোর্টস বা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই সফর চলবে, যা বাংলাদেশ ও চীনের ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কালের আলো/এসএকে

১৭ বছর ধরে দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
১৭ বছর ধরে দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি: মির্জা ফখরুল

Oplus_131072

ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে আমরা ১৭ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করতে পারিনি। আজ আমরা অনেক বেশি স্বাধীনভাবে এখানে এসে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ পেয়েছি বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধি জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সরকার সেই লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

মির্জ ফখরুল বলেন, পুরোনো ব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি যে দর্শন রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বিএনপি মহাসচিব আরও বলেন, আজ তারই যোগ্য পুত্র তারেক রহমান সেই আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন। আমরা বারবার শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই এবং তার আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।

তিনি বলেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চাই।

কালের আলো/এসএকে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খা বার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে বস্ত্র ও শুকনো খা বার বিতরণ করা হবে।

বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খা বার বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কালের আলো/এসএকে

দেশের পাঁচ অঞ্চলে হতে পারে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
দেশের পাঁচ অঞ্চলে হতে পারে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩০ মে) নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে রংপুর-সিলেটসহ দেশের পাঁচটি অঞ্চলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি