খুঁজুন
                               
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩
           

৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালটা স্বস্তির ছিল না বাংলাদেশের জন্য। টস জিতে আবারও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। আর দ্বিতীয় বলেই ধাক্কা দিলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। গত টেস্টে ফাইফার পাওয়া এই বোলার ওপেনার মাহমুদুল হাসান জয়কে শূন্য রানে ফিরিয়ে দেন।

এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে ক্রিজ সামলান মুমিনুল হক। মুমিনুল টানা পাঁচ ইনিংসে অর্ধশতক করার পরও এবার শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৪৪ রানে তামিম (২৬) এবং ৬৩ রানে মুমিনুল (২২) আউট হয়ে যান। তামিম ৩৪ বলে এবং মুমিনুল ৪১ বলে তাদের ইনিংস সাজান।

তৃতীয় উইকেট পড়ার পর চাপ বেড়ে গিয়েছিল। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনের ধৈর্যশীল ব্যাটিংয়ে লাঞ্চের আগে বাংলাদেশ তিন অঙ্ক ছুঁয়ে ফেলে। স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। শান্ত ৫১ বলে ২৬ রানে এবং মুশফিক ৩১ বলে ১৮ রানে অপরাজিত আছেন।

ম্যাচের সারাংশ (লাঞ্চ পর্যন্ত):
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০১/৩ (২৬ ওভার)
মাহমুদুল হাসান জয় ০, তানজিদ হাসান তামিম ২৬, মুমিনুল হক ২২, নাজমুল হোসেন শান্ত ২৬*, মুশফিকুর রহিম ১৮*।

কালের আলো/এসআর/এএএন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়।

সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্ল্যানারি সেশনে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও সেশনের বিরতিতে বিশ্বনেতারা একটি ফটোসেশনে অংশ নেন।

কালের আলো/এসআর/এএএন

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, বাড়তে পারে নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, বাড়তে পারে নদীর পানি

দেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কার মধ্যেই বজ্রবৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কারণে তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা

হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের

ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলসহ রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি