রাজশাহীতে জেএফএ নারী ফুটবল শুরু
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, জাপান ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে (১৬ জুন) জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর খেলা শুরু হয়েছে। প্রতিযোগিতায় মোট ৭টি জেলা দু’টি গ্রুপ ভাগ হয়ে অংশগ্রহণ করছে।
‘এ’ গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো স্বাগতিক রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়া। ‘বি’ গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা।
স্বাগতিক রাজশাহী ও বগুড়া জেলার মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বগুড়ার রাফিকা ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। ৩৮ মিনিটের মাথায় রাজশাহীর নিলা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
দিত্বীয়ার্ধে কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।
দিনের অপর ম্যাচে সিরাজগঞ্জ জেলা ৪-০ গোলের বড় ব্যবধানে নাটোর জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের সম্পা ও মিম ২টি করে গোল করেন।
আগামীকাল বুধবার বেলা আড়াইটায় সিরাজগঞ্জ রাজশাহীর এবং বিকেল ৪ টায় বগুড়া নাটোর জেলার মোকাবেলা করবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমান সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু, রাজশাহী ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array