খুঁজুন
                               
, ,
           

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে পড়েছে এই বদ্বীপেও। কারণ এ দেশের ক্রীড়াপ্রেমীদের অধিকাংশের প্রিয় ফুটবলার তিনি। তেমনই এক ভক্ত সাদিয়া জাহান প্রভা। শোবিজের জনপ্রিয় এ অভিনেত্রীরও প্রিয় দল আর্জেন্টিনা।

দুদিন আগেই প্রভা জানিয়েছেন, তিনি দুই দশকের বেশি সময় ধরে দলটির সমর্থনে আছেন। দলটির পতাকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘দুই দশক ধরে সমর্থন দিয়ে যাওয়া এক বিশ্বস্ত (লয়্যাল) ভক্ত।’

এদিকে আজকের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে অনিন্দ্য জয়ের পর অন্য অনেকের মতো নিজের উচ্ছ্বাসও আড়াল করতে পারলেন না প্রভা। আর্জেন্টিনার জার্সি পরে দিয়েছেন একটি ভিডিও। সেখানে মজার ছলে জানিয়ছেন প্রতিক্রিয়া। ভিডিওর শুরুতে প্রভা তার অনুসারীদের সালাম দেন, জিজ্ঞেস করেন, সবাই কেমন আছে।

এরপর নিজের জার্সির দিকে এক পলক তাকালেন। মিষ্টি হেসে খোঁচা দিয়েই প্রশ্ন ছুঁড়লেন, ‘কি রাগ করলা?’

বোঝার বাকি নেই, প্রভার এই খোঁচা সেসব মানুষের প্রতি, যারা আর্জেন্টিনার সমর্থক নয়। ভিডিওটি আপলোডের পর থেকেই বিপুল সাড়া পাচ্ছে। মাত্র দুই ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে দুই লাখ ৬৬ হাজার। রিঅ্যাকশনের সংখ্যা ১৪ হাজারের বেশি।

প্রসঙ্গত, আর্জেন্টিনার জয়ে শোবিজের আরো অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ তালিকায় রয়েছেন মেহজাবীন চৌধুরী, পরীমনি, কেয়া পায়েল, নাদিয়া আহমেদ, এফএস নাঈমসহ অনেকে। এমনকি ব্রাজিল ভক্ত তারকাদের মধ্যেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি ও তার সতীর্থদের।

কালের আলো/এম/এএইচ

ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানেই দায়িত্ব পালন করেন এক সাধারণ সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। কিন্তু দায়িত্ব পালনের পাশাপাশি তার আরেকটি নীরব অভ্যাস ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা। সেই দৃশ্য নীরবে লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রীও। অবশেষে সেই আব্দুস সালামকে বিশেষ উপহার পাঠিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে সেই সিকিউরিটি গার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে কিছু উপহারও তুলে দেন। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজখবর নেন তিনি।

আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। অর্থাভাবে গত আট মাস ধরে রাজধানীর পুরাতন রমনা থানার সামনের একটি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন না। তারপর থেকেই গাড়ির স্টিয়ারিং ছেড়ে এই সিকিউরিটি গার্ডের কাজ নেন তিনি। অসুস্থ শরীর নিয়েই বিরতিহীনভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা কাজ করেন তিনি।

প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম রমনা পুরাতন থানার কাছে বুথের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সেক্রেটারির আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য উপহার নিয়ে পাঠান।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে আর প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি সব দিনই প্রধানমন্ত্রীকে সালাম দেই, তিনিও আমাকে গাড়ির ভেতর থেকে হেসে সালামের উত্তর দেন। হাত নেড়ে শুভেচ্ছাও জানান। আজ আমার জীবনের সেরা দিন। সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া স্থানীয়দের মধ্যেও প্রশংসার জন্ম দিয়েছে। তারা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির এমন মূল্যায়ন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত।

কালের আলো/এসএকে

নতুন ভিসানীতি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
নতুন ভিসানীতি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

Oplus_131072

দেশের নতুন ভিসানীতির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি খসড়া চূড়ান্ত করার পর তা আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

‘ভিসা পলিসি-২০২৬’ এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে কমিটি গঠন করে মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

৮ সদস্যের এ কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। এছাড়া, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির পরিমার্জনের পর ভিসা পলিসির খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।

এর আগে গত ২ জুলাই ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা বৈঠক উপস্থাপন করা হয়। ওই বৈঠকে খসড়াটি পরিমার্জনের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

কালের আলো/এসএকে

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে। হিউমান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি।

কৃষির অগ্রগতি নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানা আবার চালু করা হবে। সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। চীনে সরকার কাঁঠাল রপ্তানি কর‌বে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে বলেও জানান তিনি।

কালের আলো/এসএকে