আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজধানীর গুলিস্তানস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। ছবি: ঢাকা মেইল
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা প্রতিরোধে রাজধানীর গুলিস্তানস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগ থানা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, গুলিস্তান মাজার রোড থেকে মিছিলটি এসে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে প্রবেশ করে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন মিছিলকারীরা। পরে মিছিলটি সেখান থেকে জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের দিকে চলে যায়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতারা বলেন, আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব রাজপথ রয়েছি। আমরা আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দেব।
নেতারা আরও বলেন, সকাল থেকে আওয়ামী লীগের কেউ রাজপথে নামার সাহস পায়নি। এমনি কি তাদের যেসব ভালো লোকজন আছেন, তারাও নামেননি। ১৭ বছরের অপকর্মের কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের জনগণ।
কালের আলো/এসআর/এএএন


আপনার মতামত লিখুন
Array