খুঁজুন
                               
, ,
           

দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন রোধে প্রশাসনের কঠোর অভিযান

দুর্গাপুর ( রাজশাহী) প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন রোধে প্রশাসনের কঠোর অভিযান

খাদ্য নিরাপত্তা ও কৃষি জমি রক্ষায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন মাঠে। তিন ফসলি জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে বুধবার নওপাড়া ইউনিয়নের আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো এবং খনন কাজে ব্যবহৃত ৬টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়।

অভিযানের আগাম খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও আইন অনুযায়ী মেশিন গুলো ধ্বংস করা হয়। এর আগেও গত ২৪ জুন একই এলাকায় একটি ভেকু নিষ্ক্রিয় করা হয়েছিল। পুনরায় অপরাধ করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মহিনুল হাসান বলেন, তিন ফসলি জমি আমাদের অমূল্য জাতীয় সম্পদ। টপসয়েল ধ্বংস করে জমির শ্রেণি পরিবর্তন করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। উপজেলা প্রশাসনের এ তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মানহানির অভিযোগে আদালতে ডিপজল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
মানহানির অভিযোগে আদালতে ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধ ও সম্পত্তির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বাদীর বিরুদ্ধে মানহানিকর কর্মকাণ্ডে জড়িয়েছেন ডিপজল। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে দাবি করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড অপসারণ করে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করেন।

তবে মামলায় উল্লেখ করা হয়েছে, ওই জিডির তদন্তে আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। এছাড়া ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পত্তিটি নিজের বলে দাবি করে পোস্ট দেওয়ায় তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় তিনি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত ডিপজল বা তার প্রতিনিধিদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগোবে।

কালের আলো/এসএ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Oplus_131072

জুলাই মাস শেষ হতে চললেও এ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি ছিল না। তবে আগস্টের শুরুতেই এক দিনের ঐচ্ছিক (নৈমিত্তিক) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।

তবে কেউ যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবারের (৭ ও ৮ আগস্ট) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

যাদের জন্য এই ছুটি প্রযোজ্য

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে সাধারণত ছুটি পালন করা হয়। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হয় না।

এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

অন্যদিকে, ওই সময় ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।

কালের আলো/এসএকে

স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সেখানে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে দাঁড়ানো অবস্থায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট দেন ইশরাক হোসেন, যা নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন।

এ নিয়ে মুখ খুলেছেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

শহীদদের প্রতি সম্মান জানানোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ‘আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক।’

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি। হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।

ইশরাক হোসেন লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

কালের আলো/জেএন/এমএসআইপি