সূচকের উত্থানে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচকও বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে সূচকের বড় উত্থান
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইর শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে মোট ৮৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৯টি কোম্পানির দর কমেছে এবং ৫২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনে এগিয়ে যেসব কোম্পানি
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, সেনা ইন্স্যুরেন্স, আইপিডিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইভেন্সি টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও সায়হাম কটন।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট কমলেও পরবর্তী সময়ে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
লেনদেন শুরুর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছিল।
সিএসইতেও সূচকের উত্থান
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মঙ্গলবার ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করে।
এ সময় সিএসইতে ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২টির শেয়ারদর বেড়েছে, ১০টির কমেছে এবং ৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array