ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আইএইএর পরিদর্শন নাকচ করল ইরান
ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কে অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এ নিয়ে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলেও জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচির আওতায় থাকা স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সুইজারল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জে. ডি. ভ্যান্স বলেছিলেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রতি ইরানের আমন্ত্রণ মার্কিন জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানে পরমাণু অস্ত্র কর্মসূচির সমাপ্তি ঘটানোর প্রথম পদক্ষেপ।
পেনসিলভানিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তবে ঠিক কবে এসব স্থাপনা পরিদর্শন করা হবে, যদিও এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং ‘তাড়াহুড়ার কিছু নেই’।
ট্রাম্প আরও দাবি করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করবেন। তবে পরে ইরান জানায়, এমন কোনো পরিদর্শনের পরিকল্পনা বর্তমানে নেই।
ইরানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তারা ভুল বলছে। তারা জানে যে তারা ভুল বলছে। তারা আমাদের ভেতরে ভেতরে জানিয়েছে এবং আমাদের কাছে তার শতভাগ নিশ্চয়তা রয়েছে। পরিদর্শন হবে এবং তা হবে পূর্ণাঙ্গ।
এ সময় এক সাংবাদিক জানতে চান, পরিদর্শন কার্যক্রম ঠিক কবে শুরু হতে পারে। জবাবে ট্রাম্প বলেন, উপযুক্ত সময়ে। এ নিয়ে কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের মধ্যেও উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা যাচ্ছে।
একদিকে, যুক্তরাষ্ট্র পরিদর্শন নিয়ে আশাবাদী অবস্থান তুলে ধরছে, অন্যদিকে, ইরান প্রকাশ্যে এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করছে।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array